ছুটি মানেই নিয়মের বাইরে খাওয়াদাওয়া, দেরিতে খাবার খাওয়া আর শরীরচর্চায় বিরতি। ফলে ভ্রমণ (Travel) শেষে বাড়ি ফিরে অনেকেই দেখেন ওজন বেড়ে গিয়েছে, সঙ্গে দেখা দেয় বদহজম বা পেটের নানা সমস্যা। তবে বেড়াতে গিয়ে কঠোর ডায়েট করার কোনও প্রয়োজন নেই। বরং কয়েকটি সহজ অভ্যাস মেনে চললেই ভ্রমণের আনন্দ উপভোগ করার পাশাপাশি শরীরও সুস্থ রাখা সম্ভব। আর শরীর সুস্থ থাকলে আপনার মন ভাল থাকবে, নিজের ছুটি উপভোগ করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে একটি স্বাস্থ্যকর ছুটি কাটাবেন।
১. পুষ্টিকর খাবার বেছে নিন
স্থানীয় খাবারের স্বাদ নিন, তবে চেষ্টা করুন খাদ্যতালিকায় চর্বিহীন প্রোটিন, শাকসবজি ও ফল রাখতে। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার যতটা সম্ভব সীমিত রাখলে শরীরের উপর চাপ কম পড়বে।
২. যতটা সম্ভব সক্রিয় থাকুন
কাছাকাছি কোথাও ঘুরতে (Travel) গেলে গাড়ির বদলে হাঁটার অভ্যাস করুন। এতে ক্যালোরি ঝরবে, আবার নতুন জায়গাও ভালোভাবে দেখা হবে। সুযোগ থাকলে হোটেলের জিমেও কিছুটা সময় কাটাতে পারেন।
৩. পর্যাপ্ত জল পান করুন
ভ্রমণের সময় শরীরে জলের ঘাটতি খুব সহজেই হতে পারে। তাই সবসময় সঙ্গে পানির বোতল রাখুন এবং নিয়মিত জল পান করুন। পর্যাপ্ত জল শরীরকে সতেজ রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে।
৪. মদ্যপান সীমিত করুন
অনেকেই ছুটিতে অতিরিক্ত মদ্যপান করেন, যা শরীরে জলশূন্যতা তৈরি করে এবং অতিরিক্ত ক্যালোরিও যোগ করে। তাই মদ্যপান এড়ানো বা কমিয়ে দেওয়াই ভালো।
৫. আগে থেকেই পরিকল্পনা করুন
যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানকার খাবারের ব্যবস্থা সম্পর্কে আগে থেকে জেনে নিন। পরিকল্পনা করে খাওয়াদাওয়া করলে অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড এড়ানো সহজ হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ছুটিতে এক-দু’দিন একটু বেশি খাওয়া বা ব্যায়াম না হওয়া নিয়ে অপরাধবোধে ভোগার দরকার নেই। ভ্রমণের পুরো সময় জুড়ে যতটা সম্ভব ভারসাম্য বজায় রাখুন এবং বাড়ি ফিরে আবার নিয়মিত জীবনযাত্রায় ফিরে আসুন।
Image source-Google