দেখতে দেখতে দূর্গাপূজা শেষ হয়ে গেলো। মা চলে গেলেন কৈলাসে। এবার সকলকে বিজয়া দশমীর মিষ্টিমুখ করানোর পালা। তাই বাড়িতে বানিয়ে নিন নারকেলের প্যারাকি। অত্যন্ত সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এই রেসিপি (Recipe)। চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই এই দুর্দান্ত রেসিপি (Recipe)।
নারকেলের প্যারাকি
২০০ গ্রামের মতো ময়দা নিয়ে নিন। তাতে এক চামচ ঘি, ৪ টেবিলচামচ খোয়া ক্ষীর, বেকিং পাউডার ও জল দিয়ে শক্ত করে মেখে নিন। এ বার কিছুক্ষণ ঢেকে রাখুন। ননস্টিক প্যানে ঘি গরম করে তাতে নারকেল, বাকি খোয়া ক্ষীর, চিনি ও এলাচগুঁড়ো দিয়ে ভাল করে পাক দিন। পুর তৈরি হয়ে গেলে ঠান্ডা করুন। এ বার ময়দা থেকে লেচি কেটে ছোট ছোট লুচির আকারে বেলে নিন। তাতে ক্ষীর ও নারকেলের পুর দিয়ে অর্ধচন্দ্রাকার আকারে গড়ে নিন। ধারগুলি মুড়ে নিয়ে তেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন।
আরো পড়ুন:‘বিশ্বব্রহ্মাণ্ডের উপহার তুমি’, অনীতের জন্মদিনে অহানের আবেগঘন পোস্ট ঘিরে প্রেমের জল্পনা
Image source-Google