দিনের শেষে আরাম করে ঘুমোতে গেলে শুধু বিছানায় শুলেই হয় না, প্রয়োজন সঠিক পরিবেশ। অনেক সময় ক্লান্ত থাকলেও ঘুম আসে না বা মাঝরাতে ঘুম ভেঙে যায়। তাই কিছু সহজ পরিবর্তনেই ঘুম হতে পারে আরও স্বস্তিদায়ক।

 

ঘুমের জন্য আলো গুরুত্বপূর্ণ। কেউ অন্ধকারে, কেউ আবার হালকা আলোতে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে মোবাইলের নীল আলো ঘুমের ক্ষতি করে, তাই শোয়ার আগে মোবাইল ব্যবহার কমানো উচিত।

 

আরামদায়ক বিছানাও ভালো ঘুমের জন্য জরুরি। পরিষ্কার চাদর, নরম বালিশ এবং গুছানো বিছানা ঘুমের মান বাড়ায়।

 

ঘরের সুগন্ধ মনকে শান্ত করে। ল্যাভেন্ডার বা সিডারউডের মতো এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে ঘুম সহজে আসে।

 

পরিচ্ছন্ন ঘর মন ও চোখে আরাম দেয়। তাই শোয়ার ঘর গুছিয়ে রাখা প্রয়োজন।

 

এছাড়া ঘরের তাপমাত্রা যেন আরামদায়ক থাকে— খুব গরম বা খুব ঠান্ডা নয়, ২২–২৪ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে উপযোগী।

 

সবশেষে, সঠিক খাবার ও নিয়মিত হালকা ব্যায়াম ভালো ঘুমে সাহায্য করে। প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করলে অনিদ্রার সমস্যা কমে।

আরও পড়ুন: Shraddha Kapoor: লেখক রাহুল মোদীর সঙ্গে কি গাঁটছড়া বাঁধতে চলেছেন শ্রদ্ধা কপূর? বিয়ের গুঞ্জনে মুখ খুললেন মাসি তেজস্বিনী

Image source-Google

By Torsha