বলিউড অভিনেত্রী Shraddha Kapoor-এর বিয়ে নিয়ে আবারও জোর গুঞ্জন শোনা যাচ্ছে। খবর রটেছে, দীর্ঘ দিনের সম্পর্কের পরে চিত্রনাট্যকার Rahul Mody-র সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে পারেন অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি শ্রদ্ধা।
শোনা যাচ্ছে, রাজস্থানের Udaipur-এ ঐতিহ্য মেনে বিয়ের আয়োজন করতে পারেন এই জুটি। যদিও পরিবার বা অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে বিয়ের জল্পনা ছড়িয়ে পড়তেই শ্রদ্ধার মাসি Tejaswini Kolhapure বলেন, তিনি এই বিষয়ে বিশেষ কিছু জানেন না। তবে শ্রদ্ধা যেভাবে পরিবারের মূল্যবোধ ধরে রেখেছেন, তাতে পরিবারের সবাই খুবই খুশি।
শ্রদ্ধার আর এক মাসি হলেন প্রাক্তন অভিনেত্রী Padmini Kolhapure। তেজস্বিনীর কথায়, পদ্মিনীর সময়ের সাফল্যের সঙ্গে আজকের সময়ের তুলনা করা কঠিন হলেও শ্রদ্ধা নিজের কাজ দিয়ে ধীরে ধীরে দর্শকদের মন জয় করছেন। পরিবারে দেখা হলে তাঁদের মধ্যে সিনেমা নিয়েই বেশি আলোচনা হয় বলেও জানান তিনি।
অতীতে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বহুবার শিরোনামে এসেছেন শ্রদ্ধা। কখনও Aditya Roy Kapur, আবার কখনও Farhan Akhtar-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। তবে সেই সম্পর্কগুলি শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
সম্প্রতি এক অনুরাগী সমাজমাধ্যমে অভিনেত্রীকে জিজ্ঞেস করেছিলেন, তিনি আদৌ বিয়ে করবেন কি না। জবাবে হাসতে হাসতে শ্রদ্ধা জানান, তিনি অবশ্যই বিয়ে করতে চান। এরপর থেকেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন: Allergy: অ্যালার্জির সমস্যা কমাতে ওষুধই শেষ কথা নয়, নিয়মিত করুন এই ৩ যোগাসন
Image source-Google