বাঙালি রান্নাঘরে ফোড়নের অন্যতম পরিচিত উপকরণ Bay leaf বা তেজপাতা। মূলত সুগন্ধের জন্য ব্যবহৃত হলেও এর পুষ্টিগুণও কম নয়। পুষ্টিবিদদের মতে, পেটের সমস্যা দূর করা থেকে শুরু করে শরীরের নানা উপকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই সাধারণ মসলা।

 

পেটের জন্য কেন উপকারী?

 

তেজপাতা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকা বিশেষ এনজাইম প্রোটিন ভাঙতে সহায়তা করে, ফলে খাবার সহজে হজম হয়। গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যাও কমাতে কার্যকর এটি। বমি বমি ভাব বা অস্বস্তি হলে তেজপাতা সেদ্ধ জল খেলে দ্রুত আরাম পাওয়া যেতে পারে। পাশাপাশি এটি শরীর থেকে টক্সিন বের করে লিভার ও অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

 

আরও যেসব উপকার রয়েছে

 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: তেজপাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।

হৃদ্‌যন্ত্রের যত্নে: এতে থাকা উপাদান খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

মানসিক চাপ কমায়: তেজপাতার সুগন্ধ মনকে শান্ত করে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে।

সর্দি-কাশিতে উপকারী: তেজপাতা সেদ্ধ জল বা চা বুকের কফ পরিষ্কার করতে এবং গলার অস্বস্তি কমাতে সহায়ক।

সংক্রমণ প্রতিরোধে: এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ থাকায় ছোটখাটো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

 

কীভাবে খাবেন?

 

রান্নায় তেজপাতা ব্যবহার করলে কিছু উপকার পাওয়া যায়ই। তবে বেশি উপকার পেতে ২–৩টি শুকনো তেজপাতা জলে ফুটিয়ে সেই জল ছেঁকে সামান্য মধু বা লেবুর রস মিশিয়ে চায়ের মতো পান করা যেতে পারে। এটি হজমের পাশাপাশি হৃদ্‌যন্ত্র ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে।

 

তবে গর্ভাবস্থা বা অস্ত্রোপচারের আগে অতিরিক্ত তেজপাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

আরও পড়ুন: Karan Johar: ‘হীরামন্ডী’-র সাফল্যের পর নতুন মোড়, কর্ণ জোহরের সিরিজ়ে প্রধান চরিত্রে তাহা শাহ বদুশা

Image source-Google

By Torsha