ফিটনেস নিয়ে আলোচনা হলে মলাইকা অরোরার নাম অনায়াসে উঠে আসে। বয়স বাড়লেও তাঁর চেহারায় সেই তারুণ্য, নমনীয়তা আর দীপ্তি আজও সমান। বহু মহিলাই চান মালাইকার মতো টোনড শরীর, আর সেটা পাওয়া কঠিন নয়— নিয়মিত যোগচর্চাই পারে শরীরকে এমনভাবে গড়ে তুলতে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওয় মলাইকা অরোরা এবং তাঁর ফিটনেস ট্রেনার বংশিকা পাণ্ডে দেখালেন, শিবানন্দ যোগ এবং বিন্যাস যোগ— এই দুই পদ্ধতি মিলিয়ে অনুশীলন করলে ওজন কমে অনেক দ্রুত।
দু’ধরনের যোগই নিজের মতো করে কার্যকর। বিন্যাস যোগে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং পেশির শক্তিবৃদ্ধি একসঙ্গে হয়। ফলে হজমশক্তি বাড়ে, অতিরিক্ত ওজন ঝরে, মানসিক চাপ কমে এবং মনঃসংযোগও বাড়ে। অন্যদিকে, শিবানন্দ যোগ সারা শরীরে রক্তসঞ্চালন উন্নত করে, স্নায়ু ও পেশির কার্যক্ষমতা বাড়ায় এবং বিপাকক্রিয়া ত্বরান্বিত করে। এই দুটি পদ্ধতি যদি পরপর করা হয়, শরীরের এনার্জি লেভেল বেড়ে যায় এবং ওজন কমার গতি বাড়ে। একই সঙ্গে রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী হয়।
মালাইকা যেসব আসন দেখিয়েছেন
১. সর্বাঙ্গাসন
চিত হয়ে শুয়ে পা দুটি একসঙ্গে সোজা করে উপরে তুলুন। হাত দিয়ে পিঠ ঠেলে এমনভাবে ধরুন, যাতে ঘাড় থেকে পা পর্যন্ত শরীর এক সরলরেখায় থাকে। থুতনি থাকবে বুকের সঙ্গে লাগানো। ৩০ সেকেন্ড শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ধরে রাখুন, তারপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এই আসনে পেশির জোর বাড়ে এবং রক্তসঞ্চালন উন্নত হয়।
২. অধোমুখ শবাসন (Downward-Facing Dog Pose)
হাত ও হাঁটুতে ভর করে ভঙ্গিটি শুরু হবে। এরপর কোমর তুলুন এবং শরীরটিকে উল্টো ‘V’-এর মতো আকৃতি দিন। হাত মাটিতে দৃঢ়ভাবে থাকবে, পায়ের গোড়ালি মাটি ছুঁয়ে থাকবে। এতে পিঠ, পা ও হাতের পেশি শক্তিশালী হয় এবং শরীর নমনীয়তা পায়।
৩. চতুরঙ্গ দণ্ডাসন
ম্যাটে উপুড় হয়ে শুয়ে কনুইয়ে ভর দিন। পা থাকবে বুড়ো আঙুলের ওপর ভর করে। শরীর টানটান রেখে কনুই ৯০ ডিগ্রি কোণ করে বাঁকান। বুক ধীরে ধীরে মাটির দিকে নামিয়ে আবার তুলুন। এই আসন হাতে, পিঠে ও মধ্যাংশের পেশি শক্তিশালী করে।
আরও পড়ুন: Mamata Banerjee: ৯ ডিসেম্বর কোচবিহারে ঐতিহাসিক জনসভা, জেলা তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে
Image source-Google