বর্তমানে ভেজাল জিনিসপত্রে বাজার ভরে উঠেছে। সবজি, ফল থেকে শুরু করে দুধ, দই, রান্নার মশলা কোনোকিছুই এই তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছেনা। এর আগে নকল দারচিনি বাজারে বিক্রি করতে দেখা গেছে অনেককেই। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে এলাচও, যা দেখতে একেবারেই আসল এলাচের মত। কিন্তু তার স্বাদ এবং পুষ্টিগুণ সম্পূর্ণ আলাদা। এবার সেই নিয়েই সতর্কবার্তা জারি করল খাদ্য সুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রণ সংস্থা (এফএসএসএআই) (FSSAI)।

আরও পড়ুন:Raj-Mimi: ১১ বছর পর রাজের ছবিতে মিমি! পুজোয় দেব-শুভশ্রীর কামব্যাকের মাঝেই টলিপাড়ায় বড় চমক

আসল এলাচ থেকে সুগন্ধি তেল বার করে তাই দিয়ে আলাদা ব্যবসা করছেন নানা অসাধু ব্যবসায়ীরা। আর আসল এলাচের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে এই গন্ধহীন তেলহীন শুকনো এলাচগুলিকে। আসল রূপ দেওয়ার জন্য এর মধ্যে মেশানো হচ্ছে নানা রাসায়নিক এবং চকচকে দেখানোর জন্য কৃত্রিম রঙও ব্যবহার করা হচ্ছে। এই রাসায়নিক দিনের পর দিন পেটে গেলে লিভার ও কিডনির রোগ হতে পারে। তবে এই অসাধু ব্যবসা রুখতে এফএসএসএআই (FSSAI) ক্রেতাদের কিছু সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছে। আসল ও নকল এলাচ চেনার কিছু সহজ উপায় রয়েছে যার মাধ্যমে সহজেই কোনটি খাঁটি জিনিস তা বোঝা যাবে।

বাজারে গিয়ে এলাচ হাতের মধ্যে নিয়ে ঘষলে একটি মিষ্টি সুগন্ধ যদি পাওয়া যায় তবে বুঝবেন তা আসল। এছাড়াও এলাচে একটি চাপ দিলে তার ভেতরের দানা অনুভব করা যাবে। কিন্তু নকল এলাচ থেকে না গন্ধ পাবেন না তা ভাঙলে ভেতরের দানা বেরিয়ে আসবে। এছাড়াও এলাচের দানা আগুনে পুড়িয়েও আসল না নকল চিনে নিতে পারেন। খাঁটি এলাচের দানা আগুনে পোড়ালে যে ধোঁয়া বের হবে তা হবে সুগন্ধযুক্ত। কিন্তু নকল এলাচের দানা পোড়ালে তার থেকে প্লাস্টিক পোড়া বা রাসায়নিকের খারাপ গন্ধ বের হবে।

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *