অমানবিক!তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা শ্বশুর বাড়ির!এক সপ্তাহ লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল অত্যাচারিত গৃহবধূ!

পুলিশ ও মৃতার পরিবারের তরফে জানা গিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা রবিদাস, বয়স ২৩ বছর। তাঁর স্বামীর আকালু রবিদাস পেশায় শ্রমিক। বছর তিনেক আগে বিয়ে হয় প্রিয়াঙ্কা ও আকালু-র। বিয়ের পর শ্বশুর বাড়ি পুখুরিয়া থানার আজিমগঞ্জ গ্রামেই থাকতেন প্রিয়াঙ্কা। কিন্তু, বিয়ের পর থেকেই পণের দাবিতে প্রিয়াঙ্কার উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। প্রিয়াঙ্কা মা হতে যাচ্ছিলেন। কিন্তু তাতেও তার উপর অত্যাচারের মাত্রা এতটুকুও কমেনি। বরং, ওই অবস্থাতেও তাঁকে দিনের পর দিন শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করা গিয়েছে শ্বশুর বাড়ির লোকজন।

মৃতার পরিবারের অভিযোগ, গত ১লা অগস্ট গভীর রাতে প্রিয়াঙ্কার উপর ভয়ানক অত্যাচার করে তার শ্বশুর বাড়ির সদস্যরা। এমনকি মারধরের পর তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বধূর চিত্‍কারে প্রতিবেশীরা ছুটে আসে এবং তড়িঘড়ি অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানেই প্রায় এক সপ্তাহ মরণ-বাঁচন লড়াইয়ের পর মৃত্যু হয় তার।

ইতিমধ্যেই মৃতার বাপের বাড়ির তরফে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির সকলেই। যদিও, অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই তদন্তে নেমেছে পুলিশ। সেই সাথে পলাতক সকলের খোঁজ চলছে বলেও জানান মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

 

 

আরো দেখুন:Purulia:অযোধ্যা পাহাড়ের একটিমাত্র এটিএম তাও বিকল!তীব্র সমস্যায় পাহাড়বাসী সহ অযোধ্যা পাহাড়ে আগত পর্যটকরা