নদীর ভাঙ্গলে তলিয়ে গেল পুলিশ ক্যাম্প!দুশ্চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীদের!গঙ্গা নদীর ভাঙ্গনে তলিয়ে গেল রতুয়ার (Ratua) মহানন্দাটোলার অস্থায়ী পুলিশ ক্যাম্প। ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মহানন্দাটোলা এলাকার স্থানীয় মানুষজন। পাশাপাশি এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে দুষলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলার শ্রীকান্ত টোলায় তৈরি করা হয়েছিল এই অস্থায়ী পুলিশ ক্যাম্পটি। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ হঠাৎই গঙ্গা নদীর গর্ভে তলিয়ে যায় ওই পুলিশ ক্যাম্প। ভাঙ্গনের ফলে মহানন্দাটোলা ও বিলাইমারি দুই গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমিওর নদী গর্ভে তলিয়ে গিয়েছে। ধীরে ধীরে এখন নদী এগিয়ে আসছে গ্রামের দিকে। যার জেরে আতঙ্কে চোখের ঘুম উড়েছে দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে গেলে কোথায় আশ্রয় পাবেন তারা, উঠছে সেই প্রশ্নও!