এবার মরুভূমি দেশের মরিয়ান খেজুরের বীজ চাষ হল ভারতের মাটিতে!তিন বছর পর গাছে এল ফল!পূরণ হল মোটরসাইকেল মেকানিকের বহু বছরের স্বপ্ন!

ছোট থেকে স্বপ্ন ছিল, আরব থেকে খেজুর বীজ এনে বাড়িতে রোপন করবে। অবশেষে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ মন্ডলের সেই ইচ্ছা পূরণ হল। এই খেজুর গাছ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘তার মনে একটাই প্রশ্ন ছিল আমাদের ভারতের মাটিতে এই খেজুর গাছ হওয়া কি সম্ভব?’

দূর-দুরান্ত থেকে মানুষ তার বাড়িতে আসছেন এই খেজুর গাছ দেখার জন্য। গ্রামবাসীর এই খেজুর খেয়ে খুব প্রশংসা করলেন।

বাড়ির সবাই জানালেন, তাদের খেজুর গাছে ফলন ধরার পর তারা সকলেই বেজায় খুশি। তবে, এটি যে এক অন্যরকম প্রচেষ্টা, তা বলাই যায়।

 

 

আরো দেখুন:Pukhuria:অমানবিক!তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা শ্বশুর বাড়ির!