অযোধ্যা পাহাড়ের একটিমাত্র এটিএম তাও বিকল!যার ফলে তুমুল সমস্যায় পড়েছেন অযোধ্যা পাহাড়বাসী সহ অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা।
রাজ্যের অন্যতম পর্যটনস্থল পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুন্দরী অযোধ্যা পাহাড়।স্থানীয় বাসিন্দাদের কথায়,পাহাড়ের উচ্চতায় একটিমাত্র এটিএম রয়েছে।তার উপরেই ভরসা অযোধ্যা পাহাড়বাসী থেকে শুরু করে পর্যটকরা।অথচ সেই এটিএম দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে।যারফলে তীব্র সমস্যায় পড়েছেন সকলে।
এমনকি অযোধ্যা পাহাড়ে আগত পর্যটকরা টাকা তুলতে গেলে পাহাড় ছাড়িয়ে অনেক দূরে যেতে হচ্ছে তাদের।এমন অবস্থায় যাতায়াতের যেমন খরচ হচ্ছে, তেমনি হায়রানিতেও পড়তে হচ্ছে সকলকে।তাই যত শীঘ্রই এটিএম ঠিক করার যায়,সেই বিষয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে আবেদন জানায় তারা।
এদিকে এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই এই ঘটনার তীব্র নিন্দা জানান জেলা বিজেপি নেতা কেদার সিং মুড়া।তারা বলেন,- যারা এই দায়িত্বে আছেন তাদের অনুরোধ যেনো শীঘ্রই এটিএমটা চালু করে।এবং তা না হলে,আলাদা কোনো ব্যবস্থা নিতে তিনি বাধ্য হবে বলেও এদিন জানান।
এখন কবে এটিএম টি ফের চালু হবে? এবং এটিএম থেকে টাকা উঠাতে পাবে সাধারণ মানুষজন? এখন সেই আশায় দিন গুনছে পাহাড়বাসী।
আরো দেখুন:Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়