সঞ্জয় লীলা ভন্সালীর জনপ্রিয় সিরিজ় ‘হীরামন্ডী’-তে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন Taha Shah Badussha। ‘তাজদার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। সেই সাফল্যের পর এ বার নতুন সুযোগ এনে দিলেন পরিচালক-প্রযোজক Karan Johar।
কর্ণের প্রযোজনায় তৈরি হতে চলা নতুন ওয়েব সিরিজ় ‘নজ়দীকিয়া’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাহাকে। শোনা যাচ্ছে, এই সিরিজ়ে আরও কয়েক জন অভিনেতা-অভিনেত্রী থাকবেন এবং গল্পের ধরন কিছুটা কর্ণেরই পুরনো ছবি ‘কভি অলবিদা না কহেনা’-র ছায়া বহন করবে।
এর আগে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল তাহার ছবি ‘পারো’, যা অস্কারের প্রাথমিক তালিকাতেও জায়গা করে নিয়েছিল। তবুও মূলধারায় খুব বেশি সুযোগ পাননি তিনি। এই অবস্থায় কর্ণের নতুন সিরিজ় যেন তাঁর কেরিয়ারে নতুন দিশা দেখাচ্ছে।
তবে কর্ণের সঙ্গে তাহার কাজ এই প্রথম নয়। ২০১৩ সালে ‘গিপ্পি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘বার বার দেখো’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু সেই ছবিগুলি বক্স অফিসে সাফল্য পায়নি। এমন একাধিক ব্যর্থতার পরও নিজের চেষ্টা চালিয়ে গিয়েছেন তাহা।
‘হীরামন্ডী’-তে কাজ করার অভিজ্ঞতার পর অভিনেতা জানান, নতুন এই সিরিজ়ের মাধ্যমে অভিনয়ের আরও একটি ভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। তাঁর আশা, দর্শক এই কাজও আগ্রহ নিয়ে গ্রহণ করবেন।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই স্ন্যাকস
Image source-Google