করিনা কপূর খান ও আলিয়া ভট্টের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর ত্বকের যত্নের জন্য চার ধাপের একটি সহজ রুটিনের কথা জানিয়েছেন। তাঁর মতে, সামাজিক মাধ্যমে ভেসে থাকা নানা বিউটি ট্রেন্ড বা ভিডিয়ো অনুসরণ না করে বিজ্ঞানের ভিত্তিতে তৈরি সাধারণ নিয়ম মানলেই ত্বক স্বাভাবিক ভাবে উজ্জ্বল হতে পারে। নতুন বছরে কোমল, ঝকঝকে ও সুস্থ ত্বক পেতে তিনি নিয়মিত অভ্যাস বদলের পরামর্শ দিয়েছেন।

 

প্রথম ধাপ হল পর্যাপ্ত জল পান। এতে শরীর আর্দ্র থাকে, ক্লান্তি কমে এবং মুখে ফিরে আসে প্রাকৃতিক দীপ্তি। দ্বিতীয় ধাপে তিনি নিয়মিত শরীরচর্চা ও ব্যায়ামের কথা বলেছেন—রক্তসঞ্চালন বাড়লে তার ইতিবাচক প্রভাব ত্বকেও পড়ে। তৃতীয় ধাপ হচ্ছে পর্যাপ্ত ঘুম; প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম চোখের ফোলা ভাব ও ত্বকের (Skincare) নিস্তেজতা দূর করে।

 

চতুর্থ ধাপে ঋজুতা সতর্ক করেছেন অতিরিক্ত সামাজিক মাধ্যমের ভিডিয়ো দেখে বিভ্রান্ত না হতে। মোবাইল-ল্যাপটপে বেশি সময় কাটালে স্ট্রেস বাড়ে, কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এবং ত্বকের (Skincare) উজ্জ্বলতা কমে যায়। তাই স্ক্রিন টাইম কমিয়ে নিয়মিত জীবনযাপন করলে ত্বক হয়ে উঠবে আরও সুস্থ ও দীপ্তিময়।

আরও পড়ুন: Suvendu Adhikari: তল্লাশির সময় মমতাকে ‘অহেতুক’ না-আটকানোয় ইডির প্রশংসা শুভেন্দুর! নেপথ্যে কি অন্য কোনো সমীকরণ?

Image source-Google

By Torsha