শুধু প্রসাধনী ব্যবহার করলেই যে ত্বক সুন্দর থাকবে, এমন নয়। বাইরে থেকে যতই যত্ন নেওয়া হোক না কেন, ভেতর থেকে পুষ্টি না পেলে ত্বক হারায় জেল্লা ও আর্দ্রতা। তাই ত্বকের স্থায়ী যত্নের জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। প্রতিদিনের ডায়েটে কিছু বিশেষ খাবার রাখলেই ত্বক হবে উজ্জ্বল, টানটান ও স্বাস্থ্যকর।
ত্বকের জন্য উপকারী খাবার
পেঁপে
পেঁপেতে ভরপুর ভিটামিন এ, সি, ফোলেট, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। এতে জলীয় উপাদান বেশি থাকায় ত্বকের আর্দ্রতা বজায় থাকে। নিয়মিত খেলে নিস্তেজ ত্বক ফের পায় প্রাকৃতিক উজ্জ্বলতা।
পালংশাক
ভিটামিন সি-সমৃদ্ধ পালংশাক ত্বকের কোষে রক্ত চলাচল ঠিক রাখে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং বলিরেখা-সহ ত্বকের বার্ধক্য রোধে সাহায্য করে।
শসা
শসায় থাকে প্রায় ৯৫% জল এবং নানা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এটি ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে ও শুষ্কতা কমায়। প্রতিদিন শসা খেলে ত্বক থাকে সতেজ।
ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার
ত্বককে জীবাণু ও দূষণের প্রভাব থেকে রক্ষা করতে ভিটামিন ডি খুব জরুরি। এটি ত্বকের আর্দ্রতাও ধরে রাখে। তাই প্রতিদিনের ডায়েটে রাখুন মাছ, ডিম, মাখন, চিজ কিংবা মাছের লিভারের তেল।
ত্বকের প্রকৃত জেল্লা আসে ভেতরের যত্ন থেকে। তাই শুধুমাত্র প্রসাধনীর উপর নির্ভর না করে ডায়েটে পুষ্টিকর খাবার যোগ করুন। নিয়মিত এই খাবারগুলি খেলে ত্বক শুধু উজ্জ্বলই হবে না, পুজোর আগেই মিলবে প্রাকৃতিক টানটান ভাব।
আরও পড়ুন:Hair Care Tips: বার বার ধুলেই লম্বা হবে চুল! শিখে নিন তুলসী বীজের বিশেষ কেশচর্চা কৌশল
Image source-Google