নিশানায় এখন ‘জয় বাংলা’। মোবাইলের রিংটোন হোক কিংবা কলার টিউন সব জায়গায় এই স্লোগান বাজাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রামের (Jhargram) জনসভা থেকে স্পষ্ট বার্তা, ‘জয় বাংলা’ এখন শুধু স্লোগান নয়, তৃণমূলের (TMC) রাজনৈতিক প্রতিবাদের হাতিয়ার।

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক তৃণমূল কর্মীর মুখে ‘জয় বাংলা’ শুনে গাড়ি থেকে নেমে পড়েন, এমনকি ওই কর্মীর মারধরের অভিযোগ উঠে তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে ফের উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ্ব। তারই প্রতিক্রিয়ায়, দলীয় কর্মীদের উদ্দেশে মমতার হুঁশিয়ারি, “রিংটোন হোক বা কলার টিউন, জয় বাংলা যেন বাজে সর্বত্র। কেউ ভয় দেখাতে এলে মনে রাখবেন, আমরা আমাদের অফিসারদের রক্ষা করতে জানি।”

এই ইস্যুকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দুকে। বলেন, “নিজের মাতৃভাষার জয়ধ্বনি সহ্য করতে না পারলে, সে জাতির কুলাঙ্গার।” এই প্রথম নয় ২০২২ সালেও কাঁথিতে শুভেন্দুকে ঘিরে এমন স্লোগানের লড়াই দেখা গিয়েছিল। ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজনীতির ময়দান। একাধিকবার তৃণমূলের কর্মসূচিতে বাধা ও বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু, আর এবার মুখ্যমন্ত্রীর নতুন বার্তা যেন রাজনীতির লড়াইকে আরও একধাপ সরিয়ে নিল প্রতিবাদের রিংটোনে।

 

আরও পড়ুন: Bihar SIR: বিহারের খসড়া ভোটার তালিকায় অনুপস্থিত তেজস্বী যাদবের নাম! ‘এটা কি গণতন্ত্র?’ ক্ষোভে ফেটে পড়লেন লালুপুত্র

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours