ইতিমধ্যেই গরমকাল চলে এসছে। আমাদের কমবেশি সবাইকেই বেরোতে হয় এই কাঠফাটা রোদে। সে চাকরির জন্য হোক, পড়াশোনা কিংবা বাড়ির কাজে। আজকার নিজের সৌন্দর্য তুলে ধরতে আমরা বিভিন্ন রকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু আমার জানিও না অজান্তে আমরা নিজেদের কত ক্ষতি করছি। ফল কিছুই পাচ্ছেন না। এছাড়াও আস্তে আস্তে আমাদের মুখের জেল্লা কমে যাচ্ছে। ত্বক ফ্যাকাশে এবং ত্বকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে । আজকে জেনে নিন ত্বকের জেল্লা(Glowing face ) ফেরাতে কিছু ঘরোয়া উপায়।

ত্বকের যত্নে এবং উজ্জ্বল, সুন্দর ত্বক পেতেমধু ব্যবহার করুন। এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে ২০ মিনিট মুখ ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, আপনার ত্বক এক নিমিষেই উজ্জ্বল(Glowing face ) হয়ে যাবে।

 

 

ত্বকের আর্দ্রতা সঠিক না থাকলে, ত্বক নিষ্প্রাণ দেখাতে পারে। তরমুজ এক্ষেত্রে খুব ভাল অপশন। প্রতিদিন মুখে তরমুজের রস ব্যবহার করতে পারলে ত্বক অনেক বেশি মসৃণ, উজ্জ্বল এবং কোমল থাকে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে সামান্য মধুর সঙ্গে তরমুজের রস মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকে সজীবতা আসবে। ক্লান্ত এবং নির্জীব ত্বক নিমেষে দূর হবে।

 

 

ত্বকের জেল্লা(Glowing face ) ফেরাতে কাঁচা দুধ অনেক উপকারী।কাঁচা দুধের(Raw milk:)  ভিটামিন ডি কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দিয়ে ত্বক কে ফ্রিরেডিকেল এর হাত থেকে রক্ষা করে এবং প্রিমেচিউর এজিং হতে দেয় না। কাঁচা দুধে ভিটামিন b12 আছে যা ত্বক কে দাগ মুক্ত করে।কাঁচা দুধের সঙ্গে বেসন এবং হলুদ গুঁড়ো মিক্সড করে মুখে প্যাক লাগালে মুখের উজ্জলতা(Glowing face ) বৃদ্ধি করে।

Image source -google

আরও পড়ুন Hair:চুল সুন্দর নরম সিল্কি করতে রইলো কিছু টিপস