কোন নারী চায় না সুন্দর লম্বা আর ঘন চুল! কিন্তু বাস্তবে বদলে যাওয়া এই আবহাওয়া, পরিবেশের দূষণ, অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে চুল রুক্ষ শুষ্ক আর নির্জীব হয়ে যেন অভ্যাস দাঁড়িয়েছে। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিছু উপায় অবলম্বন করলেই পেতে পারেন শোন তোর নরম এবং সিল্কি চুল।সিল্কি চুল কার না পছন্দ। অনেক মেয়েরই স্বপ্ন থাকে ঘন কালো সিল্কি চুলের। আপনি নিজেই ঘরোয়া পদ্ধতিতে পদ্ধতি ব্যবহার করে রুক্ষ চুল থেকে মুক্তি পাবেন এবং পাবেন সিল্কি নরম চুল।

 

 

সব সময় মনে রাখবেন চুলে( Hair)শ্যাম্পু করার এক থেকে দুই ঘণ্টা আগে মাথায় ভালো করে তেল মাখবেন। এতে চুল নরম এবং সিল্কি হয়।নিয়মিত চুলে তেল দিলে চুল পুষ্টি পায়। যদি আপনার চুল খুব শুষ্ক হয়, চুলে তেল মাখুন।

 

 

চুলের( Hair) শুষ্কতা কাটাতে প্রথমে শ্যাম্পু দিয়ে প্রথমে আপনার মাথার চুল ধুয়ে নিন। এর পর এক মগ পানিতে একটি লেবুর রস বা ভিনেগার ভাল করে মিশিয়ে তারপর চুল ভেজা অবস্থাতেই সমস্ত চুলে জলটা ধীরে ধীরে চুলে ঢালুন। আলতো করে চুলটা মুছে নিন। চুল শুকিয়ে এলেই তফাতটা দেখতে পারবেন। কোন রকম ঝামেলা ছাড়াই অনেক সহজেই আপনার চুল সিল্কি করতে পারেন।

 

 

টকদই একটা বড় উপাদান চুল সিল্কি আর নরম করার। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড আপনার স্ক্যাল্প এক্সফোলিয়েট করে জমে থাকা সমস্ত তেলময়লা সরিয়ে দেয় আর সেই সঙ্গেই প্রতিটি চুল কোমল আর মসৃণ করে তোলে।এককাপ টকদই এর সাথে একটি লেবুর রস ও ২ টেবিল চামচ তেল মিশিয়ে প্যাক তৈরি করুন এবং মাথায় লাগান। শুকিয়ে গেলে চুলে শ্যাম্পু করে নিন। এতে চুল খুব সুন্দর নরম সিল্কি হয়ে উঠবে।

 

 

চুল( Hair) নরম রাখতে অ্যালোভেরা জেল এর কোন বিকল্প নেই। অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়ে স্ক্যাল্পে লাগান।আধঘণ্টা রেখে কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। কন্ডিশনার করা দরকার নেই কারণ অ্যালোভেরা জেল চুলের আর্দ্রতা বজায় রাখে ।

Image source -google

Potol posto:এই ভাবে সহজ পদ্ধতিতে পটল পোস্ত বানিয়ে দেখুন, স্বাদে দুর্দান্ত