ডায়াবিটিস (Diabates) থাকলে খাওয়াদাওয়ায় কিছু নিয়ম মেনে চলতে হয়। ফল খাওয়া সম্পূর্ণ বন্ধ করার দরকার নেই, তবে পরিমাণ বুঝে খাওয়া জরুরি। অনেকের মনে প্রশ্ন থাকে— কলা না আঙুর, কোনটি বেশি উপকারী?
পুষ্টিবিদদের মতে, কলা এবং আঙুর— দু’টিই খাওয়া যেতে পারে, তবে সীমিত পরিমাণে। গ্লাইসেমিক ইনডেক্স (GI) অনুযায়ী, কলার GI প্রায় ৪১ এবং আঙুরের ৪৯। অর্থাৎ, আঙুর খেলে রক্তে শর্করার মাত্রা তুলনামূলক দ্রুত বাড়তে পারে।
এছাড়া, কলায় ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি ধীরে ধীরে শর্করা বাড়ায় এবং পেট ভরাতে সাহায্য করে। অন্যদিকে, আঙুরে ফাইবার কম থাকায় বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে, যা রক্তে সুগার বাড়াতে পারে।
তবে খুব পাকা কলা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে শর্করার মাত্রা বেশি থাকে। কম পাকা বা কাঁচা কলা খেলে উপকার বেশি। আঙুর খেতে চাইলে তা স্যালাড বা ফাইবারসমৃদ্ধ খাবারের সঙ্গে খাওয়া উচিত।
সব মিলিয়ে, সঠিক পরিমাণ ও পদ্ধতিতে খেলে কলা ও আঙুর— দু’টিই ডায়াবিটিস (Diabates) নিয়ন্ত্রণে রেখে খাওয়া সম্ভব।
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন সয়া বড়ির তরকারি
Image source-Google