স্বাস্থ্যকর মনে করে নিয়মিত কিছু খাবার খাচ্ছেন, অথচ বুঝতেই পারছেন না সেগুলিই ব্রণ বাড়িয়ে দিচ্ছে! অনেক খাবার শরীরের পক্ষে ভালো হলেও ত্বকের জন্য সবসময় নিরাপদ নয়। কিছু উপাদান ত্বকের সঙ্গে মানিয়ে না নিলে ব্রণ বাড়তে পারে—এগুলিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাকনে ট্রিগার।
বেঙ্গালুরুর ত্বকবিশেষজ্ঞ নীরা নাথন জানিয়েছেন, সবার ত্বকের প্রতিক্রিয়া একরকম নয়। তাই স্বাস্থ্যকর খাবারও কারও কারও ক্ষেত্রে ব্রণের কারণ হয়ে দাঁড়ায়।
যেসব খাবার লুকিয়ে বাড়াতে পারে ব্রণ
১. দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ পুষ্টিকর হলেও এতে থাকা কিছু হরমোন ইনসুলিনের মাত্রা বাড়াতে পারে। এতে ত্বকে অতিরিক্ত তেল তৈরি হয় এবং ব্রণ দেখা দেয়। বিশেষ করে **স্কিমড মিল্ক** ব্রণের ঝুঁকি আরও বাড়াতে পারে।
২. হুই প্রোটিন
জিমে যাঁরা নিয়মিত যান তাঁদের অনেকেরই প্রোটিন শেক হিসেবে হুই প্রোটিন খাওয়ার অভ্যাস আছে। এটি পেশি গঠনে সাহায্য করলেও আইজিএফ–১ হরমোনের মাত্রা বাড়ায়, যা ত্বকের তেলগ্রন্থিকে অতিরিক্ত সক্রিয় করে ব্রণ বাড়াতে পারে।
৩. অতিমিষ্টি ফল ও বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার
খুব মিষ্টি ফল যেমন পাকা আম, কলা, খেজুর কিংবা সাদা ভাত ও পাউরুটির মতো খাবার দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এর ফলে শরীরে প্রদাহ তৈরি হয়ে ব্রণ বেড়ে যেতে পারে।
৪. ওমেগা–৬ বেশি থাকা তেল ও বীজ
সূর্যমুখী বা সয়াবিন তেলের মতো কিছু উদ্ভিজ্জ তেলে ওমেগা–৬ বেশি থাকে। বেশি পরিমাণে খেলে প্রদাহ বাড়তে পারে। ওমেগা–৩ ও ওমেগা–৬–এর ভারসাম্য নষ্ট হলে ত্বকের সমস্যাও দেখা দেয়।
৫. ডার্ক চকলেট
ডার্ক চকলেটে অ্যান্টি–অক্সিড্যান্ট থাকলেও, সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এটি ব্রণ বাড়াতে পারে। কখনও কখনও এটি রোগপ্রতিরোধ ক্ষমতাকে অতিরিক্ত উত্তেজিত করে ব্যাক্টেরিয়ার সংক্রমণ বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: Healthy Lifestyle: শীতের সময় কোন কোন খাবার খাবেন?
Image source-Google