ঢালিউডে ঘুরছিল গুঞ্জন—তাহসান রহমান খান ও রোজা আহমেদের দাম্পত্য ভাঙতে চলেছে। এতদিন বিষয়টি নিয়ে দু’জনেই মুখ বন্ধ রেখেছিলেন, কখনও আবার উড়িয়েও দিয়েছিলেন জল্পনা। অবশেষে সেই খবরের সত্যতা স্বীকার করলেন অভিনেতা-গায়ক নিজেই।

 

২০২৫ সালের ৪ জানুয়ারি রূপসজ্জাশিল্পী রোজা আহমেদকে দ্বিতীয়বার বিয়ে করেন তাহসান। সুখের খবরের বছর ঘুরতেই এসে হাজির বিচ্ছেদের ছায়া। প্রথম বিবাহবার্ষিকীর সময় থেকেই জোরালো হয় আলাদা হওয়ার গুঞ্জন। তখন কোনও মন্তব্য করেননি কেউই। তবে কিছু দিনের ব্যবধানে বাংলাদেশের এক সংবাদমাধ্যমে তাহসান জানান, তাঁরা আর একসঙ্গে থাকছেন না। একই কথা পরে জানান আরও একাধিক মাধ্যমে।

 

জানা গিয়েছে, গত জুলাই থেকেই আলাদা থাকছেন দু’জনে। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন তাহসান। তিনি এখনই বিচ্ছেদ নিয়ে বিস্তারিত বলতে চান না, তবে শীঘ্রই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

 

এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল তাহসানের। ১১ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ হয় তাঁদের। মিথিলা বর্তমানে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। রোজা পেশায় পরিচিত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট—বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজের পাশাপাশি নিউ ইয়র্কে তাঁর নিজস্ব প্রতিষ্ঠানও রয়েছে।

 

অন্য দিকে, সংসারকে সময় দিতে গত কয়েক মাস ধরে অভিনয় ও সংগীতজগৎ থেকে খানিকটা দূরে ছিলেন তাহসান। এখন দ্বিতীয় দাম্পত্য ভাঙনের জটিল সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Skincare: করিনা–আলিয়ার পুষ্টিবিদের পরামর্শ: ৪ ধাপের সহজ রুটিনে মিলবে উজ্জ্বল ত্বক

Image source-Google

By Torsha