স্বাস্থ্যসচেতন বাঙালির রান্নাঘরে এখন জনপ্রিয় এক উপাদান রাগি। গমের আটার বদলে অনেকেই আজ রাগির রুটি খেতে অভ্যস্ত। এতে ফ্যাট কম, হজমে সহজ এবং মেদ জমে না। শুধু বড়রা নয়, ছোটদের ডায়েটেও রাগি রাখলে মিলবে বহু উপকার।
**রাগির উপকারিতা ছোটদের জন্য:**
১. রাগিতে থাকা ফাইবার হজমে সাহায্য করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
২. রাগিতে দুধের থেকেও বেশি ক্যালশিয়াম রয়েছে। তাই ল্যাকটোজ অ্যালার্জি থাকা শিশুদের জন্য এটি আদর্শ।
৩. এতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪. রাগির আয়রন ও ভিটামিন সি রক্তাল্পতা রোধে সাহায্য করে।
৫. রোগা শিশুদের ওজন স্বাস্থ্যকর উপায়ে বাড়াতে সাহায্য করে রাগি।
আরও পড়ুন: ঋত্বিক ঘটকের সব ছবি ভাল লাগে না: অকপট পরমব্রত
Image source-Google