ঘন কালো ও লম্বা চুল প্রায় সকলেরই স্বপ্ন। কিন্তু প্রতিদিন গোছা গোছা চুল পড়ে গেলে সেই স্বপ্ন ভেঙে যায়। চুলকে সুস্থ, মজবুত ও ঝলমলে রাখতে শুধু প্রসাধনী নয়, প্রয়োজন ঘরোয়া যত্নও। বিশেষ করে তুলসী বীজ, যাকে অনেকেই ‘সবজা’ নামে চেনেন, হতে পারে এক অনন্য সমাধান।

 

কেন উপকারী তুলসী বীজ?

 

তুলসী বীজে আছে ফাইবার, ভিটামিন, আয়রন এবং ম্যাগনেশিয়াম—যা চুলের গোড়া শক্ত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রদাহ কমায়। এর অ্যান্টি-অক্সিডেন্ট চুলকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং প্রয়োজনীয় পুষ্টি যোগায়।

 

চুল ধোওয়ার উপায়

 

* ২ টেবিল চামচ তুলসী বীজ ২–৩ গ্লাস জলে ভিজিয়ে রাখুন সারা রাত।

* শ্যাম্পু করার পর সেই জল মাথায় ঢেলে নিন।

* হালকা হাতে ১৫–২০ মিনিট মাসাজ করে আবার ভাল করে ধুয়ে ফেলুন।

 

তুলসী বীজের সিরাম

 

* তুলসী বীজ আঁচ কমিয়ে জলে ফুটিয়ে নিন।

* ছেঁকে নেওয়ার পর যে ঘন তরলটি পাবেন সেটি মাথার ত্বকে লাগান।

* ৫ মিনিট মাসাজ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুল হবে উজ্জ্বল ও মজবুত।

 

তুলসী বীজের মাস্ক

 

* রাতভর ভেজানো বীজ থেকে ক্বাত্থ বার করে নিন।

* এর সঙ্গে নারকেল তেল ও অ্যালো ভেরা জেল মিশিয়ে ক্রিম তৈরি করুন।

* শ্যাম্পু করার পর প্রতিটি চুলে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলে চুল হবে নরম, মোলায়েম ও মসৃণ।

 

চুলের সঠিক যত্নে নিয়মিত এই পদ্ধতিগুলি মেনে চললে সহজেই মিলবে স্বাস্থ্যকর, লম্বা ও সুন্দর কেশরাশি।

আরও পড়ুন: Dark Circles: রাত জাগা ও স্ট্রেসে চোখের নীচে কালি? পুজোর আগেই দূর করুন এই ঘরোয়া উপায়ে

Image source-Google

By Torsha