পুজো আসছে দরজায় কড়া নাড়ছে। এই সময়ে নিজের ত্বক ও সৌন্দর্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু চোখের নীচে কালি বা ডার্ক সার্কেল থাকলে সাজগোজের রূপও অনেকটা ম্লান হয়ে যায়। ঘুম কম হওয়া, মানসিক চাপ, শরীরে জলশূন্যতা, অনিয়মিত খাদ্যাভ্যাস কিংবা জিনগত কারণ—সব মিলিয়েই এই সমস্যা বাড়তে পারে। তবে চিন্তার কিছু নেই। সহজ কিছু ঘরোয়া টিপ্স মেনে চললেই চোখের নীচের কালি অনেকটা হালকা করা সম্ভব। দেখে নিন কোন কোন উপায়ে মিলতে পারে স্বস্তি—
ডার্ক সার্কেল কমানোর ঘরোয়া টিপস
১. পর্যাপ্ত ঘুম
প্রতি দিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানো দরকার। ঘুম শরীরকে বিশ্রাম দেয়, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং চোখের চারপাশের ক্লান্তি কমায়।
২. ঠান্ডা কম্প্রেস
বরফের টুকরো বা ঠান্ডা জলে ভিজানো কাপড় চোখের উপর ৫-১০ মিনিট রাখলে ফোলা ভাব কমে এবং কালো দাগ হালকা হয়।
৩. শশার স্লাইস
শশা ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। ঠান্ডা শশার টুকরো চোখে রাখলে অ্যান্টি-অক্সিডেন্টের প্রভাবে দাগ হালকা হয়।
৪. টি ব্যাগ থেরাপি
গ্রিন টি বা ক্যামোমাইল টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করুন। এতে থাকা ক্যাফেইন চোখের চারপাশের রক্ত চলাচল বাড়ায়।
৫. আলুর রস
আলুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান কালো দাগ হালকা করতে সাহায্য করে। তুলোর সাহায্যে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৬. পর্যাপ্ত জল পান
প্রতিদিন ২-৩ লিটার জল পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং ডার্ক সার্কেল কমে।
৭. বাদাম তেলের মালিশ
ভিটামিন ই সমৃদ্ধ বাদাম তেল রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে আলতো করে লাগান।
৮. নুন ও চিনি কম খান
অতিরিক্ত নুন ও চিনি শরীরে জল জমিয়ে চোখের নীচে ফোলা ভাব বাড়ায়।
৯. সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা
বাইরে বেরোনোর সময় সানগ্লাস ব্যবহার করুন এবং সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
১০. ভিটামিন সি-সমৃদ্ধ খাবার
লেবু, কমলা, কিউই, ক্যাপসিকাম ইত্যাদি বেশি করে খেলে কোলাজেন তৈরি হয় এবং ত্বক টানটান থাকে।
পুজোর আগে এই ঘরোয়া টিপ্সগুলি মেনে চললে চোখের নীচের কালি অনেকটাই হালকা হবে। ফলস্বরূপ মুখে আসবে সতেজতা ও উজ্জ্বলতা।
আরও পড়ুন:Shruti Das: জলমগ্ন কলকাতায় আটকে শ্রুতি দাস, আড়াই ঘণ্টাতেও পৌঁছলেন না স্টুডিয়োতে
Image source-Google