কলকাতার টানা বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল দশা। শহরের কোনও প্রান্তই জলমুক্ত নয়। এর মধ্যেই শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। কিন্তু দুর্বিষহ পরিস্থিতির জেরে ৩০ মিনিটের পথ পাড়ি দিতে তাঁর লেগে গেল আড়াই ঘণ্টা— তাও পৌঁছনো গেল না স্টুডিয়োয়।

মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য বেরিয়েছিলেন শ্রুতি। সাধারণ দিনে তাঁর বাড়ি থেকে স্টুডিয়োর দূরত্ব মাত্র ৩০ মিনিট। কিন্তু জলমগ্ন রাস্তায় আটকে যান তিনি। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে বাধ্য হন। পরে প্রোডাকশন হাউস থেকে গাড়ি পাঠানো হলে সেই গাড়িতেই ফের রওনা দেন তিনি।

অভিনেত্রীর কথায়, “আমায় রোজ যিনি পৌঁছে দেন, আজ তিনি আসতে পারেননি। তাই অ্যাপ ক্যাব বুক করি। দ্বিগুণ ভাড়াতেও রাজি ছিলাম। কিন্তু প্রায় আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরেও স্টুডিয়ো পৌঁছতে পারিনি।”

শ্রুতি আরও জানান, রাস্তায় অনেকেই তাঁর গাড়ির কাছে এসে কাছাকাছি নামিয়ে দেওয়ার অনুরোধ করছিলেন। তাঁর ভাষায়, “অনেকেই চাইছিলেন, যদি গড়িয়া পর্যন্ত নামিয়ে দিই। কিন্তু একসঙ্গে এতজনকে সাহায্য করা সম্ভব হয়নি। খুব খারাপ লাগছিল।”

অভিনেত্রী জানান, স্টুডিয়োর পুরো ফ্লোর তাঁর জন্য অপেক্ষা করছিল। শুটিং বন্ধ ছিল তাঁর আসার অপেক্ষাতেই। তবুও দুর্যোগ মাথায় নিয়ে শেষমেশ শুটিং সেটে পৌঁছনোর চেষ্টা চালান শ্রুতি।

আরও পড়ুন: Mamata Banerjee: পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে এক আলাদা বার্তা, ‘পরিবার নয়, কাজের মাধ্যমে প্রচার চাই’, খিদিরপুরে পুজো উদ্বোধনে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Image source-Google

By Torsha