দীর্ঘ দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকা অরোরার (Malaika Arora)। এরপর অর্জুন কাপুরের সঙ্গে প্রায় ছয় বছরের প্রেমও ভেঙে যায়। ব্যক্তিগত জীবনের একাধিক ওঠাপড়ার পর আবারও নাকি নতুন করে বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন বলিউডের জনপ্রিয় ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা (Malaika Arora) বলেন—
“প্রতিটা মেয়েরই উচিত জীবনে প্রথমে নিজের কেরিয়ার গড়ে তোলা, তারপর বিয়ে করা। আমি যদি ছোটবেলার মালাইকাকে উপদেশ দিই, তবে এটিই বলব।” এরপরই সাংবাদিকের প্রশ্নে খানিক লাজুক হেসে উত্তর দেন তিনি— “আমি ভীষণ রোম্যান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। তাই বলা যায় না, হয়তো আবার বিয়ের কথা ভাবতে পারি।”
এই মন্তব্যেই বলিউডে নতুন করে জল্পনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে— তবে কি মালাইকা তাঁর জীবনে নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন?
২০১৬ সালে আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর ২০১৭ সালে আরবাজ-মালাইকার আইনি বিচ্ছেদ হয়। কিছুদিন পরই অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। যদিও বয়সের ব্যবধান নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, দু’জনেই তাতে কর্ণপাত করেননি। সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের বন্ধুত্ব অটুট আছে, সেটাই প্রমাণিত হয় মালাইকার সৎ বাবার প্রয়াণের সময়।
অতীতের সবকিছু ভুলে এখন কি নতুন জীবনের পথে হাঁটবেন মালাইকা? নেটিজেনদের কৌতূহল এখন তুঙ্গে।
আরও পড়ুন: Mamata Banerjee: পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণা ‘শ্রমশ্রী’ প্রকল্প
Image source-Google