৮৩ বছর বয়সেও একের পর এক ছবি, টিভি শো সঞ্চালনা—সবই সমান দক্ষতায় সামলাচ্ছেন অমিতাভ বচ্চন। অথচ আশ্চর্যের বিষয়, তাঁর লিভারের প্রায় ৭৫ শতাংশই অকেজো হয়ে গেছে। এর পাশাপাশি একসময় যক্ষ্মার সঙ্গেও লড়তে হয়েছে তাঁকে। তবুও আজ তিনি সুস্থভাবে জীবনযাপন করছেন—কীভাবে?
১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় স্টান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সেই সময় প্রায় ২০০ জন তাঁর জন্য রক্ত দেন। পরে জানা যায়, সেই রক্তদাতাদের একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। সেখান থেকেই সংক্রমণ ঘটে তাঁর শরীরে। ধীরে ধীরে লিভারের একটি বড় অংশ কার্যক্ষমতা হারায়। তবে এই ভয়াবহ খবরটি তিনি জানতে পারেন অনেক বছর পরে, ২০০০ সালের কাছাকাছি।
হেপাটাইটিস বি-এর পাশাপাশি যক্ষ্মায়ও আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। দিনে ৮-১০টি ওষুধ খেতে হতো তাঁকে। সেই সময়েও কাজের ফাঁকে নিয়মিত ওষুধ চালিয়ে গিয়েছিলেন তিনি। একে একে ফুসফুস ও লিভার দুর্বল হয়ে আসে। কিন্তু কঠিন রোগের মুখেও থেমে যাননি বিগ-বি।
শরীর সুস্থ রাখতে আজও খাওয়া-দাওয়ায় বিশেষ নিয়মানুবর্তিতা মেনে চলেন অমিতাভ।
* মাছ-মাংস পুরোপুরি বাদ দিয়েছেন।
* ডাল, সব্জি ও রুটি তাঁর প্রধান খাবার।
* বেশিরভাগ দিন দই-ভাত খেয়ে থাকেন।
* শরীর চাঙা রাখতে আমলা ও তুলসীর রস খান।
* মদ্যপান ও ধূমপান সম্পূর্ণ ত্যাগ করেছেন বহু বছর আগে।
কাজের প্রতি ভালোবাসা, সুস্থ জীবনযাত্রা আর কঠোর শৃঙ্খলাতেই আজও স্বাভাবিক ছন্দে জীবন কাটাচ্ছেন বলিউড শাহেনশাহ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফেরা অমিতাভ আজও প্রমাণ করছেন, মনের জোরই হল সবচেয়ে বড় ওষুধ।
আরও পড়ুন:
Image source-Google