দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ১৪ আগস্ট মুক্তি পেল দেব-শুভশ্রী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি **‘ধূমকেতু’**। মুক্তির প্রথম দিনেই একের পর এক শো হাউসফুল, দর্শকরা যেন ছবি ঘিরে উৎসবে মেতেছেন। ভোর রাত থেকেই ঢাকঢোল, কেক কেটে উদযাপন— গোটা বাংলা যেন পালন করেছে ‘ধূমকেতু দিবস’।

 

মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল নজরকাড়া। আর প্রেক্ষাগৃহে ছবি দেখার পর দর্শকদের উন্মাদনা যেন ছাপিয়ে গেল সবকিছুকে। দীর্ঘ দশ বছর পর দেব-শুভশ্রী জুটি ফিরেছে বড় পর্দায়। বাস্তবে সম্পর্ক ভাঙলেও, পর্দায় তাঁদের রসায়ন দেখে আবেগে ভেসে যাচ্ছেন ভক্তরা।

 

সিনেমার সাফল্যে খুশি দেব, শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রযোজক রানা সরকার। একের পর এক শো হাউসফুল হওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন দেব। তবে আনন্দের মাঝেই অভিনেতা জানিয়েছেন এক বিশেষ অনুরোধ—

 

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন:

**“দয়া করে ছবির কোনও স্পয়লার বা ভিডিও ক্লিপিংস শেয়ার করবেন না। এতে ছবির ক্ষতি হয়।”**

 

আগেও অনেক সিনেমা মুক্তির পর এমন ভিডিও ভাইরাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন শিল্পীরা। তাই আগেভাগেই দর্শকদের সতর্ক করলেন দেব।

 

প্রসঙ্গত, ‘ধূমকেতু’-র সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে হৃতিক রোশনের **‘ওয়ার ২’**। কিন্তু প্রথম দিনের লড়াইয়ে গ্রিক গডকে হারিয়ে বাংলা সিনেমার জয়জয়কার করেছে দেবের ছবি।

 

আরও পড়ুন: Malaika Arora: দ্বিতীয়বার বিয়ের ইঙ্গিত মালাইকার!

Image source-Google

By Torsha