পলিসিস্টিক ওভারিয়ান ডিজ়িজ় (পিসিওডি) এখন অনেক নারীরই নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত ঋতুস্রাব, ওজন বৃদ্ধি, শর্করার মাত্রা বেড়ে যাওয়া— এমন নানা সমস্যার পেছনে থাকে এই হরমোনাল ডিজঅর্ডার। চিকিৎসকেরা বলেন, ওষুধের পাশাপাশি জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। খাবারের তালিকায় স্বাস্থ্যকর উপকরণ রাখলে উপকার মেলে।

 

অভিনেত্রী **সৌমিতৃষা কুন্ডু** সম্প্রতি নিজের অনুরাগীদের জন্য ভাগ করে নিলেন একটি বিশেষ মিষ্টির রেসিপি, যা তিনি নাম দিয়েছেন **‘জাদু মিঠাই’**। তাঁর দাবি, এই লাড্ডু নিয়মিত খেলে পিসিওডি নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরও পাবে প্রয়োজনীয় পুষ্টি।

 

উপকরণ

 

* আধ কাপ সূর্যমুখীর বীজ

* আধ কাপ কুমড়োর বীজ

* আধ কাপ সাদা তিল

* এক কাপ মাখানা

* আধ কাপ কাঠবাদাম

* আধ কাপ আখরোট

* ১০০ গ্রাম ডার্ক চকোলেট

* ৫ টেবিল চামচ মৌরি

* ১ কাপ খেজুর

* ১ টেবিল চামচ ঘি

* পরিমাণ মতো মধু

 

প্রস্তুত প্রণালি

 

১. সব বীজ, বাদাম, মাখানা ও মৌরি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করুন।

২. ঘি গরম করে খেজুর ভেজে সামান্য জল দিয়ে বেটে নিন।

৩. একটি বড় পাত্রে সব শুকনো উপকরণ, বাটা খেজুর, মধু ও সামান্য জল মিশিয়ে ভালো করে মেখে ছোট লাড্ডু বানান।

৪. ডার্ক চকোলেট গলিয়ে লাড্ডুগুলিকে তাতে ডুবিয়ে বাটার পেপারের উপর রেখে ফ্রিজে দিন।

এইভাবেই তৈরি হবে সৌমিতৃষার ‘জাদু মিঠাই’, যা একদিকে স্বাস্থ্যকর আবার অন্যদিকে সুস্বাদু। নিয়মিত খাওয়ার অভ্যাস করলে পিসিওডি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে এই মিষ্টি।

আরও পড়ুন: Tamanna Khatoon death protest:’ডাকাত রানি মমতার গালে চপেটাঘাত করতে চাই’, হুঁশিয়ারি তামান্নার মায়ের!

Image source-Google

By Torsha