চায়ের সঙ্গে এক প্লেট গরম শিঙাড়া (Shingara) কিংবা জিলিপি—বাঙালির প্রিয় এই খাবারগুলো এবার কেন্দ্রীয় সরকারের নজরে। স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী, দেশের সব কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনে এখন থেকে সতর্কতামূলক পোস্টার টাঙাতে হবে, যাতে জানানো হয়—এই খাবারগুলিতে থাকা চিনি ও ট্রান্স ফ্যাট কীভাবে শরীরের ক্ষতি করছে।
শুধু শিঙাড়া (Shingara) বা জিলিপি নয়, তালিকায় রয়েছে লাড্ডু, বড়া পাও, পকোড়ার মতো আরও অনেক মুখরোচক খাবার। এই পদক্ষেপের লক্ষ্য—ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শহুরে ভারতীয়দের মধ্যে প্রতি পাঁচ জনে একজন স্থূলত্বে আক্রান্ত। এই হারে চললে ২০৫০ সালের মধ্যে দেশে স্থূল মানুষের সংখ্যা ছুঁতে পারে ৪৪.৯ কোটিতে। সেই আশঙ্কা থেকেই এই নতুন উদ্যোগ।
তবে সরকার স্পষ্ট জানিয়েছে, এসব খাবার নিষিদ্ধ করা হয়নি। বরং মানুষ যেন জানেন কী খাচ্ছেন, কী পরিমাণ ক্যালোরি ও চিনি রয়েছে তাতে—সেই সচেতনতা গড়ে তোলাই এই নির্দেশিকার উদ্দেশ্য।
AIIMS নাগপুর ইতিমধ্যেই এই নির্দেশ মেনে তাদের ক্যাম্পাসে প্রয়োগ শুরু করেছে।
আরও পড়ুন: Ranveer Singh: রণবীরের ‘ধুরন্ধর’-এ পাকিস্তান! জখম হয়ে ও থামেননি শুটিং
Image source-Google