নদিয়ার হাজরা মোড়ে তামান্না খাতুনের মৃত্যু ও বিচারহীনতা নিয়ে প্রতিবাদ সভায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তামান্নার (Tamanna Khatoon death protest) মা সাবিনা ইয়াসমিন বলেন,-প্রয়োজনে মমতার গালে চটি দিয়ে মেরে তার মেয়ের মৃত্যুর কারণ জানতে চাইবেন তিনি।বস্তুত,গত ২৩ শে জুন নদিয়ায় কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়৷জয়ী হন তৃণমূলের আলিফা আহমেদ৷বিজয় মিছিল যাচ্ছিল সাবিনা ইয়াসমিনের বাড়ির সামনে দিয়ে৷মিছিল থেকে ছোড়া বোমার আঘাত মৃত্যু হয় একরত্তির৷ঘটনার পর প্রায় দেড় মাস কেটে গেলেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা।হাজরা মোড়ের প্রতিবাদ সভা থেকে এমনই অভিযোগ করলেন মেয়ে হারানো মা-বাবা।এই খুনের বিচার চাইতে রাস্তায় এবং আদালতে লড়াই চালিয়ে যাচ্ছে তামান্নার পরিবার।নদিয়ার জেলাশাসক ভবন অভিযান থেকে শুরু করে আরজি কর ইস্যুতে কালীঘাট অভিযানে শামিল হয়েছেন তামান্নার মা।

শনিবার দুপুরে তিনি নদিয়ার পলাশী থেকে ট্রেনে কলকাতায় আসেন।পাঁচটা নাগাদ হাজরা মোড়ে পৌঁছন।এরপর বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে নিশানা করেন সাবিনা।মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের কারণে তাঁর কোলের শিশুর প্রাণ গিয়েছে বলে জানান তিনি।তাঁর কথায়,-“আমি এই ডাকাত রানির গালে চটি মারতে চাই।তাঁর কারণেই আমার ছোট্ট তামান্নাকে (Tamanna Khatoon death protest) হারাতে হয়েছে।যে সরকারের প্রতিনিধি জেতার কারণে আমাকে তামান্নাকে হারাতে হয়েছে,সেই সরকারের পতন চাইছি।আমি মমতার পতন চাইছি৷”তাঁর কথায়,-“আমি এই ডাকাত-রানির কাছে আমার তামান্নার বিচার চাইতে এসেছি।জানতে চাই, কেন তামান্নাকে মারা হল।কেন তামান্নার মা’কে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে।”তামান্নার বাবা বলেন,-“দু’মাস হয়ে গেল,তামান্নার খুনিদের এখনও ধরা হল না।এদিকে এক বছর কেটে গিয়েছে অভয়া সঠিক বিচার পেলেন না।তাই অভয়া এবং আমার তামান্নার সঠিক বিচার চাইতে আজ কালীঘাটে যাওয়ার জন্য এসেছি৷”তামান্নার মৃত্যুতে অভিযুক্তদের ধরা হয়নি এখনও।সাবিনার আক্ষেপ,-“আমার মেয়েকে বড় হওয়ার আগেই শেষ করে দিল।বড় হতে দিল না।আমার মেয়ের রক্তে আমার শরীর রাঙিয়ে নিয়েছি।এখনও ১৪ জন ঘুরে বেড়াচ্ছে!আমাদের হুমকি দেওয়া হচ্ছে!রাতে ভয়ে আমাদের আত্মীয়-স্বজনরা কেউ বাইরে বেরতে পারে না।ওরা বাইকে করে যেতে যেতে বোমা মারে।আমি ভয়ের পরোয়া করি না,আমার আর ভয় পাওয়ার কিছু নেই।আমি এই লড়াই চালিয়ে যাব৷”

এদিন নবান্ন অভিযানে অংশ নিয়ে আহত হয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।নির্যাতিতার মা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই খবরে তামান্নার বাবা বলেন,-“সঠিক বিচারের দাবিতে আমরাও আঘাত পেতে পিছপা হব না৷”আঘাতের কথা শুনে তামান্নার মা ক্ষোভে ফেটে পড়ে বলেন,-“এই ডাকাত রানি এমনই যে মেয়েটাকে নিয়েও ক্ষান্ত হননি!এখন তার মা-কে মেরে ফেলতে চাইছে।ক্ষমতা প্রয়োগ করে পুলিশকে দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে।”

 

আরো দেখুন:Nabanna protest 2025:নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত অভয়ার পরিবার ও অর্জুন সিং!