চাইতে গিয়েছিলেন মেয়ের জন্য ন্যায় বিচারের,কিন্তু পুলিশের লাঠিচার্জের মুখে ব্যাপক হারে আহত অভয়ার পরিবার!আহত হলেন আন্দোলনকারীরা।এমনকি বিজেপি নেতা অর্জুন সিং।জানা যায়,শনিবার নবান্ন অভিযান (Nabanna protest 2025) শুরু হতেই পার্কস্ট্রিট (Park Street) এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ লাঠিচার্জ চালিয়ে অভয়ার বাবা-মা সহ শতাধিক প্রতিবাদকারীকে আঘাত করে বলে অভিযোগ ওঠে।অভয়ার মা দাবি করেন,-“আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে,মাথায় মার দিয়ে ফুলিয়ে দেওয়া হয়েছে।”নির্যাতিতার বাবা-মাও পুলিশের নির্যাতনের কথা স্বীকার করেন।এমনকি পুলিশি লাঠিচার্জে গুরুতর আহত হন বিজেপি নেতা অর্জুন সিংও (Arjun Singh injured in police baton charge)।তাঁর মাথায় লাঠির আঘাত লেগে রক্তক্ষরণ হয়। তাঁকেও দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা পুলিশের (Police block protestors at Nabanna) কড়া হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বস্তুত,অবস্থানরত অবস্থায় নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়েন।আন্দোলনকারীরা তাকে জল দেন,কিন্তু পুলিশের কাছে জল চাওয়া সত্ত্বেও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন।পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালের বাইপাস শাখায় ভর্তি করা হয়।প্রতিবাদকারীরা অভিযোগ করেন,পুলিশ শুরু থেকেই তাদের আটকানোর চেষ্টা চালিয়েছিল।নির্যাতিতার বাবার প্রশ্ন,-“হাইকোর্ট (High court) অনুমতি দিলেও কেন আটকা পড়ছি আমরা!”

পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে,তাদেরও কয়েকজন অফিসার আহত হয়েছেন।বিক্ষোভকারীরা পুলিশের বর্বরতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ও প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নির্যাতিতার পরিবারের প্রতি সঠিক বিচার দাবি করেন এবং পুলিশি ব্যারিকেড সরানোর অনুরোধ জানান।শনিবার নবান্ন অভিযানের (Nabanna protest 2025) এই ঘটনাকে কেন্দ্র করে শহরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের কড়া ভূমিকার বিরুদ্ধে তীব্র নিন্দার স্রোত বয়ে যায়।তবে এইসবের মাঝেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন,-বিচার ও নিরাপত্তার দাবিতে প্রতিবাদ চলতে থাকবে।

 

আরো দেখুন:OBC list controversy West Bengal:ওবিসি জটে স্থগিত জয়েন্টের ফল,হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা ব্রাত্যর!