ওবিসি তালিকা সংক্রান্ত জটিলতায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (OBC list controversy West Bengal) ফলপ্রকাশ অনিশ্চয়তায়।বৃহস্পতিবার ফল ঘোষণার কথা থাকলেও,কলকাতা হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়।শুক্রবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান,এই রায়ের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যাবে।
ব্রাত্য (Bratya Basu) বলেন,-“সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের এমন ভিন্ন বিবেচনা হবে,তা ভাবনার বাইরে ছিল।হাইকোর্টের রায়ের কারণে জট তৈরি হয়েছে।তবে দ্রুত পোর্টালের মাধ্যমে ভর্তির তালিকা প্রকাশ করা হবে।”হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ বৃহস্পতিবার মন্তব্য করেন,নতুন ওবিসি (OBC list controversy West Bengal) তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না।২০১০ সালের আগে প্রণীত ৬৬টি ওবিসি শ্রেণির শংসাপত্রকেই মেধাতালিকা তৈরির ক্ষেত্রে মান্যতা দিতে হবে।অর্থাৎ,পুরনো নিয়ম অনুযায়ীই তালিকা প্রকাশ করতে হবে।
চলতি বছরের ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।তিন মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি।বোর্ডের পক্ষ থেকে বৃহস্পতিবারকে সম্ভাব্য ফল ঘোষণার তারিখ হিসেবে জানানো হলেও,হাইকোর্টে মামলার কারণে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।রাজ্য সরকারের দাবি,এই রায়ের ফলে ভর্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।দ্রুত সমাধানের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।এদিকে,জয়েন্ট পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষাধিক ছাত্রছাত্রী ফলাফলের অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েছেন।এই বিতর্ক ওবিসি তালিকা নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যতকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ফলে, দ্রুত ও স্থায়ী সমাধান না আসা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলাচলের কোন নিশ্চয়তা নেই, যা শিক্ষার্থীদের স্বপ্ন, ক্যারিয়ার ও মানসিক শান্তির ওপর বিরূপ প্রভাব ফেলছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় আদালতের অবিলম্বে হস্তক্ষেপ, স্পষ্ট নির্দেশনা এবং ন্যায্য সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান কামনা করছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাজগতের সর্বস্তর। সময়ের এই সংকট মোকাবিলায় সকল পক্ষের সহযোগিতা ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।