প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ (Mon Ki Baat revenue) শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৩৪.১৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।শুক্রবার রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।এদিন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান জানান,-আকাশবাণীতে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি কোনও অতিরিক্ত ব্যয় ছাড়াই এত বিপুল রাজস্ব আয় করেছে,যা এর জনপ্রিয়তারই প্রমাণ!২০১৪ সালের ৩ অক্টোবর প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ‘মন কি বাত’।তখন থেকেই প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে নানাবিষয়ে বক্তব্য রাখেন।দেশের নানা প্রান্তের মানুষ এই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর ভাবনা ও উদ্যোগের কথা জানতে পারেন।

মুরুগান জানান,-অনুষ্ঠানটি আকাশবাণীর পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের মাধ্যমেও সম্প্রচারিত হয়!দূরদর্শনের ফ্রি ডিশ পরিষেবার মাধ্যমে ‘মন কি বাত’ (Mon Ki Baat revenue) ৪৮টি আকাশবাণী রেডিও চ্যানেল এবং ৯২টি টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়।এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও সহজে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর বার্তা।শুধু তাই নয়,প্রযুক্তির যুগে অনুষ্ঠানটি এখন পিএমও অফ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল,প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস,এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাচ্ছে।প্রতিমন্ত্রী আরও জানান,-শ্রোতাদের একটি বড় অংশ ‘মন কি বাত’ শুনে মুগ্ধ হন।

দেশের সার্বিক উন্নয়ন,সামাজিক উদ্যোগ,অনুপ্রেরণামূলক গল্প ও সাধারণ মানুষের সাফল্যের কাহিনি এই অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়িয়েছে বহুগুণে।এর ফলেই অনুষ্ঠানটি শুধু মানুষের মনে জায়গা করে নেয়নি,বরং সরকারি সম্প্রচারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রেখেছে।

 

আরো দেখুন:Chandranath Singh corruption case:নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা ইডির!