ধারাবাহিক *‘চিরদিনই তুমি যে আমার’*-এর সেটে নাকি কিছুদিন ধরে জমে উঠেছে অস্বস্তির আবহ। শোনা যাচ্ছে, সহ-অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) ও **দিতিপ্রিয়া রায়**-এর বাস্তব সম্পর্ক মোটেও পর্দার রসায়নের মতো নয়। এর মধ্যেই সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্ষোভ উগরে দেন দিতিপ্রিয়া।

 

দিতিপ্রিয়া লিখেছেন, *“আমাদের মেয়ে বলে কি সব সহ্য করতে হবে? আমার ছবি নিয়ে আপত্তি জানানো ঠিক আছে, কিন্তু আমার মাকে নিয়ে টানাটানি কেন? বেশ কিছুদিন ধরে আমার পরিবারকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে— এটা সহ্য করব না।”*

 

অভিনেত্রীর দাবি, সহ-অভিনেতার রাতবিরেতে পাঠানো নানা মেসেজে তিনি অস্বস্তিতে পড়েছেন। প্রথমে মজা মনে হলেও পরে তা সীমা ছাড়িয়ে গেছে। তাঁর কথায়, *“চুপ থাকলে কিছু মানুষ বাড়াবাড়ি করে। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, করবও না।”*

 

যদিও সরাসরি কারও নাম নেননি, তবু ইন্ডাস্ট্রির অন্দরমহলের মতে, ইঙ্গিত পরিষ্কারভাবেই জীতুর দিকে। এ বিষয়ে দিতিপ্রিয়া বলেন, *“আমার পরিবার আমাকে কারও নাম ধরে কাদা ছোড়ার শিক্ষা দেয়নি। আমি কোনও প্রেমে নেই, কোনও ঝামেলাতেও নেই।”*

আরও পড়ুন:  Abhishek Banerjee: লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক রণনীতি গড়ছে তৃণমূল

Image source-Google

By Torsha