আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে কিছুটা সময় একা ছিলেন অভিনেত্রী **তারা সুতারিয়া**। তবে এখন তিনি প্রেমে মশগুল। গুঞ্জন বলছে, তারার জীবনে এসেছেন অভিনেতা **বীর পাহাড়িয়া**।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা জানান, তিনি এখন খুব খুশি। একসঙ্গে চাঁদ দেখা, আকাশের দিকে তাকিয়ে সময় কাটানো—এই সব অভিজ্ঞতাই এখন তাঁর জীবনের অংশ। যদিও প্রেমিকের নাম সরাসরি বলেননি, কিন্তু বলেন, “আমি এখন খুব সুখে আছি, মনে হয় যেন চাঁদের ওপর রয়েছি।”
তারা আরও বলেন, *”ভালবাসার অনুভূতির সঙ্গে কিছু তুলনা চলে না। আমি প্রেমে থাকতে ভালোবাসি। কেরিয়ার নয়, ভালবাসাই আমার কাছে প্রথম।”*
জানা যাচ্ছে, মে মাস থেকে তারার সঙ্গে বীরের সম্পর্ক শুরু। একটি ফ্যাশন শোতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সব মিলিয়ে বলি-টাউনে এখন তারার প্রেম নিয়েই চলছে চর্চা।
আরও পড়ুন: Nick Jonas: প্রিয়ঙ্কার জন্য ‘প্রতিটি জন্মেই ওকে চাই’—আবেগপ্রবণ নিক
Image source-Google