৮ মাস ধরে বেতন বন্ধ নবান্নের অর্থ দপ্তরের কর্মীর। জানা গিয়েছে, খরদহের বাসিন্দা রাজশ্রী সেনগুপ্ত ২০১৪ সালে অর্থ দপ্তরে গ্রুপ ডি পদে নিযুক্ত হন। করোনাকালে যাতায়াতের অসুবিধা থাকায় বেশ কিছুদিন চাকরিতে হাজিরা দিতে পারেননি তিনি। কিন্তু, গত ৮ মাস ধরে তার বেতন বন্ধ করে রেখেছে নবান্ন (Nabanna)। সে কর্মসূত্রে কাজে গেলেও, বেতন পাচ্ছেন না। তিনি আরও বলেন, খড়দহ বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত কাজল সিনহা তাকে এই চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন।

বেতন বন্ধের পাশাপাশি দপ্তরের সহকর্মীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে রাজশ্রী বলেন, ওই একই দপ্তরের সহকর্মীরা তার ওপর বিভিন্ন ভাবে মানসিক অত্যাচার করছে। সে একজন অরাজনৈতিক ব্যক্তি। তাকে বিভিন্ন মিটিং মিছিলে যাওয়ার জন্য চাপও সৃষ্টি করছেন তার সহকর্মীরা।সহকর্মীদের কথায় কাজ না করায় তার ওপরে এই ধরনের অত্যাচার চলছে। যার জেরে যথেষ্ট ভেঙে পড়েছেন রাজশ্রী ও তার পরিবারের লোকজন। তিনি এতটাই ভেঙে পড়েছেন যে তার আর কাজে যাওয়ার কোন ইচ্ছেই নেই। নবান্নের তরফ থেকে তার বেতন কেন বন্ধ করা হয়েছে তারও কোন সদুত্তর এখনও পাননি তিনি। আর তাই তিনি স্বেচ্ছা মৃত্যুর কথাও জানিয়েছেন।

একজন অর্থ দপ্তরের সরকারি কর্মীর বেতন এতদিন ধরে কেন বন্ধ রেখেছে নবান্ন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। বিজেপি নেতা কিশোর কর বলেন,-“তাকে তার সহকর্মীরা তৃণমূল দল করার জন্য চাপ দিচ্ছে। সরকারি দফতরে যেভাবে দুর্নীতি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজর্ষি সেনগুপ্তর বেতন বন্ধ হওয়ায় রাজ্য সরকারের গাফিলতি ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে।”

এখন এই ঘটনা নিয়ে কোনো সদুত্তর,আদৌ নবান্ন দিতে পারে কিনা এখন সেদিকেই তাকিয়ে রাজশ্রী-সহ তার গোটা পরিবার।

 

 

আরো পড়ুন:Kaushambi Chakraborty: ছবি পোস্ট করতেই ধেয়ে এলো কটাক্ষ, কি বললেন সকলে?