বর্তমানে টেলিভিশন জগতের সবথেকে ট্রেন্ডিং জুটি হলো মিঠাই ধারাবাহিকের মিঠাই ও সিদ্ধার্থ। তাদের কেমিস্ট্রি মুগ্ধ করে সকল দর্শকদের। কিন্তু তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি তে ভাটা পড়েছে। আদৃতের মন গেছে তার অনস্ক্রিন দিদিয়া নন্দা অর্থাৎ কৌশাম্বির (Kaushambi Chakraborty) দিকে। অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন উচ্ছেবাবু আদৃত যা এখন টলিউডের ওপেন সিক্রেট।
রবিবার সোশ্যাল মিডিয়ায় কোনও এক কফি শপ থেকে ছবি শেয়ার করেন কৌশাম্বি। কালো ট্যাঙ্ক টপ আর কালো জিন্স, সঙ্গে নীল স্ট্রাইপড শার্ট। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘Stressed, blessed, and coffee obsessed’!
এরপর এই ছবি ভরে যায় একের পর এক কটাক্ষমূলক বক্তব্যে। এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘তোমার বেস্ট ফ্রেন্ডের তো পায়ে ব্যাথা, কার সাথে আসলে? নিশ্চই একা আসনি!’ আরেকজনের কমেন্ট, ‘সিডের শার্টটা মনে হচ্ছে!’ তৃতীয় ব্যক্তি লিখলেন, ‘তাহলে কি আদৃতদা ঠিক হয়ে গেছে? তাই ব্লেসড ফিল করছ। চিন্তা করো না এত। কদিনেই সব আগের মতো হয়ে যাবে।’
আসলেই অনেকেই মনে করেন আদৃতের সাথে কৌশাম্বিকে নয়, বরং ভালো মানায় সৌমিতৃষাকে। আর মিঠাই নিজেও নাকি মন দিয়েছিলেন তার অনস্ক্রিন হিরোকে। কিন্তু কৌশাম্বি মাঝখানে এসে নষ্ট করে দেয় সবটা। এমনটাই মনে করেন মিঠাই অনুরাগীরা। আর তারপর থেকেই তাকে সবসময়ই নানারকম আক্রমণ করে থাকেন মিঠাই ও সিদ্ধার্থের অনুরাগীরা।
আরো পড়ুন: Nawazuddin Siddiqui: কাঠগড়ায় দাঁড়িয়ে অভিনেতার বিরুদ্ধে কি অভিযোগ করলেন আলিয়া?
Image source-Google