তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সঙ্গে নিয়ে আজই মেঘালয়ে সফরে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মূলত,আগামী বছরের শুরুতেই মেঘালয়ের বিধানসভা নির্বাচন।আর দেশের উত্তরপূর্বের এই রাজ্যে নির্বাচনে অংশ নেবে তৃণমূল কংগ্রেস।তার আগে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে হবে এই সভা।
জানা গিয়েছে,সোমবার দুপুরেই শিলং পৌঁছবেন তৃণমূলনেত্রী।দলের শীর্ষ নেতৃত্বকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন মেঘালয় তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা ও মেঘালয়ে দলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ-সহ নেতা-কর্মী-সমর্থকেরা।দু’দিন আগেই সেখানে পৌঁছেছেন দলের তরফে মেঘালয়ের দায়িত্ব-প্রাপ্ত মন্ত্রী মানস ভুঁইয়া।এই মুহূর্তে মেঘালয়ে বিরোধী দল তৃণমূল কংগ্রেস।
আগামী দিনে এই পাহাড়ি রাজ্যে দলকে শাসকের জায়গায় নিয়ে যাওয়াই লক্ষ্য তৃণমূল শীর্ষ নেতৃত্বের।মাত্র কয়েকদিন আগেই মেঘালয়ে বিশাল জনসভা ও মেঘালয়ের তৃণমূল নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এবং মমতা অভিষেক যৌথ ভাবে বৈঠক করতে চলেছেন।