”আপনারা চাইলে ‘মোদীকে (Narendra Modi) হত্যা’ করতে পারেন” মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার (Raja Pateriya) এমন মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে।হুরহুর করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,রবিবার একটি ছোট জনসভায় কথা বলছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা (Congress Leader) রাজা পাটেরিয়া (Raja Pateriya)।কংগ্রেস নেতাকে তখন তাঁর চারপাশে সমর্থকদের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে,-সমাজ থেকে যদি খারাপকে দূর করতে চান তবে আপনারা প্রধানমন্ত্রী মোদীকে হত্যা করতে পারেন।এখানেই তিনি থেমে থাকেননি।জনগণের উদ্দ্যেশ্যে তিনি আরো বলেন,-“নির্বাচন শেষ করবেন, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করবেন এবং দলিতরা তাঁর শাসনকালে সবচেয়ে বড় হুমকির সম্মুখীন হবে।” এর পরেই কংগ্রেস নেতা বলেছেন, “মোদীকে হত্যা করার জন্য আপনার প্রস্তুত থাকা উচিত। তাঁকে পরাজিত করার অর্থে হত্যা করুন।”
আর কংগ্রেস নেতার এমন মন্তব্যের পরই তুমুল হারে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছেন গেরুয়া শিবির।বিজেপি নেতারা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি পান্না পুলিশ স্টেশনে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘দেশের সকল মানুষের মনের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে হারাতে পারছে না কংগ্রেস। সেই জন্যই মোদিকে মেরে ফেলার পরিকল্পনা করছে তারা। এটাই কংগ্রেসের মানসিকতা। আপাতত এফআইআর দায়ের করা হয়েছে। আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।’ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ‘ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন মধ্যপ্রদেশের নেতা। উনি যদি নিজেকে পাগল ঘোষণা করেন, তাহলেও তাঁকে ক্ষমা করা উচিত নয়।’
আর পরিস্থিতি এইভাবে উত্তপ্ত হয়ে উঠতেই অবশ্য কংগ্রেস নেতা তার বলার কথার ব্যাখ্যা দিয়েছেন।তিনি বলেছেন,-“আমি গান্ধীতে বিশ্বাসী একজন মানুষ, আমি এভাবে কথা বলতে পারি না। আমি রাজনৈতিক পরিবেশ বলতে চাইছিলাম যেখানে সংবিধান বাঁচাতে মোদিকে পরাজিত করা প্রয়োজন। সংখ্যালঘু, দলিত, উপজাতিদের রক্ষা করতে এবং বেকারত্ব দূর করতে মোদীকে পরাজিত করা প্রয়োজন। ‘মোদী হত্যা’ সম্পর্কে আমার উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
আরো পড়ুন:Mamata Banerjee:আজই মেঘালয় সফরে যাচ্ছেন মমতা অভিষেক