দেশের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI ডাবর ইন্ডিয়ার একাধিক খাদ্যপণ্যের বিপণন নিয়ে আপত্তি জানিয়েছে। সংস্থার অভিযোগ, মধু, ঘি, নারকেল তেল, অ্যাপল সিডার ভিনিগার, তিলের তেল, ডাবের জল এবং নারকেলের দুধের মতো কয়েকটি পণ্যের ক্ষেত্রে ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ বা ‘১০০ শতাংশ অর্গানিক’ দাবি করা হচ্ছে, যা ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে।

FSSAI জানিয়েছে, এই ধরনের দাবি বর্তমান খাদ্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি, কিছু পণ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহারের অভিযোগও উঠেছে।

নিয়ন্ত্রক সংস্থা ডাবরকে নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট দাবি-সহ পণ্যগুলির বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে এবং ১৫ দিনের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। FSSAI-এর দাবি, আগেও এই বিষয়ে সতর্ক করা হলেও সংস্থা প্রয়োজনীয় সংশোধন করেনি।

আরও পড়ুন: Salman Khan: ১৬ কেজি ওজন কমিয়েছেন সলমন, অসুস্থতার জল্পনায় নিজেই দিলেন স্পষ্ট জবাব

Image source-Google

By Torsha