সম্প্রতি সলমন খানের (Salman Khan) একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীদের একাংশ। চোখেমুখে ক্লান্তি, অনেকটা ওজন কমে যাওয়া এবং বদলে যাওয়া চেহারা দেখে অনেকেই মনে করেছিলেন, অভিনেতা হয়তো অসুস্থ। তবে সেই সমস্ত জল্পনায় নিজেই ইতি টানলেন সলমন।

এক অনুষ্ঠানে ভাই সোহেল খানের সঙ্গে কথোপকথনের সময় সলমন (Salman Khan) জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই ১৬ কেজি ওজন কমিয়েছেন। এটি তাঁর ফিটনেস পরিকল্পনার অংশ এবং নতুন কাজের প্রস্তুতির জন্যই এই পরিবর্তন। তিনি বলেন, এখনও আরও কিছুটা ওজন কমানোর লক্ষ্য রয়েছে তাঁর।

মুম্বইয়ের একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তাঁর চেহারা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। পরে সমাজমাধ্যমে নিজের সাম্প্রতিক ছবি শেয়ার করেও অনুরাগীদের আশ্বস্ত করেন অভিনেতা। এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন, তাঁর ওজন কমার পিছনে কোনও অসুস্থতা নয়, বরং কঠোর শরীরচর্চা ও ফিটনেস রুটিনই দায়ী।

আরও পড়ুন: Farhan Akhtar: আমির খানের ‘লালকারা’ থেকে সরে দাঁড়ালেন ফরহান আখতার, সামনে এল সিদ্ধান্তের নেপথ্য কারণ

Image source-Google

By Torsha