মা হওয়ার পর অনেকটাই আড়ালে ছিলেন Katrina Kaif। গত বছর পুত্র ভিয়ানের জন্মের পর থেকে প্রকাশ্যে খুব কমই দেখা গিয়েছে তাঁকে। সিনেমা থেকেও কিছুটা বিরতি নিয়েছেন অভিনেত্রী। তবে এ বার দোলের দিনে পরিবারের সঙ্গে রঙের উৎসবে ধরা দিলেন তিনি।
স্বামী Vicky Kaushal, দেওর সানি ও বোন ইজ়াবেলকে নিয়ে রঙিন মুহূর্ত ভাগ করে নেন ক্যাটরিনা। ছবিতে সবার মুখেই আবিরের ছোঁয়া, তবে নজর কেড়েছে ক্যাটরিনার মাতৃত্বের উজ্জ্বলতা। কিছুটা ওজন বেড়েছে ঠিকই, কিন্তু তাঁর হাসি আর চোখেমুখে ধরা পড়েছে তৃপ্তির ছাপ। দোলের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “খুব খুশি, সবাইকে দোলের শুভেচ্ছা।”
সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, সন্তান জন্মের পর জীবন অনেকটাই বদলে গিয়েছে তাঁর। মজা করে তিনি বলেন, সন্তানের দেখভালের বড় দায়িত্বটাই সামলাচ্ছেন ক্যাটরিনা। স্ত্রীকে ‘যোদ্ধা’র সঙ্গে তুলনা করে ভিকি জানান, এখন ফোন হারানোর ভয়ও বেড়েছে তাঁর— কারণ ফোনভর্তি ছেলের ছবি আর ভিডিয়ো। সুযোগ পেলেই সেগুলোই দেখেন তিনি।
মাতৃত্বের প্রথম দোল, তাই ক্যাটরিনার কাছে এ বছরের উৎসব বিশেষ। কাজের ব্যস্ততা থেকে দূরে, পরিবার আর সন্তানের সঙ্গেই এখন তাঁর অগ্রাধিকার— সেই ছবিই যেন ধরা পড়ল রঙে রাঙানো এই মুহূর্তে।
আরও পড়ুন: Rashmika Mandanna: অ্যালার্জি টেস্ট থেকে ভিটামিন সি— রশ্মিকার রূপের নেপথ্যে কঠোর নিয়ম
Image source-Google