বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন নতুন স্বাদের ডিমের কারি।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
৬টি ডিম
১ টেবিল চামচ মাখন বা ঘি
এক চিমটে গোটা গরমমশলা
২টি তেজপাতা
৩ টেবিল চামচ টক দই
৩টি পেঁয়াজের রস
আরও দেখুন
হাইকোর্ট রায়
স্টক মার্কেট কোর্স
দিদিগিরি কন্টেন্ট
সংবাদ পরিবেশন
অনলাইন শিক্ষা কোর্স
দেড় টেবিল চামচ আদাবাটার রস
৪-৫টি কাঁচালঙ্কা
এক মুঠো কিশমিশ
স্বাদমতো নুন
স্বাদমতো গোলমরিচ
প্রণালী:
প্রথমে সেদ্ধ ডিমগুলোতে সামান্য নুন-হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষান। তারপর আঁচ কমিয়ে ফেটানো টক দই দিয়ে দ্রুত মেশান যাতে দই ফেটে না যায়। ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষাতে থাকুন। সবশেষে পরিমাণমতো জল ও নুন দিয়ে ঝোল ফুটলে ভাজা ডিমগুলো দিয়ে দিন। ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন । শেষ গরম মশলা ও কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিন। তারপর পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন পাউরুটির মালপোয়া
Image source-Google