মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন পাউরুটির মালপোয়া। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।
উপকরণ:
৪টি পাউরুটি
২০০ গ্রাম ছানা
৫ টেবিল চামচ গুঁড়ো চিনি
২ টেবিল চামচ ড্রাইফ্রুট্স কুচোনো
পরমাণ মতো তেল
পরিমাণ মতো ঘি
১ কাপ চিনি
৩টি ছোটএলাচ
ক্ষীর (পরিবেশনের জন্য)
প্রণালী
প্রথমে একটি পাত্রে ছানা মাখা, চিনি আর ড্রাইফুট্সকুচি মিশিয়ে পুর বানিয়ে নিন। এ বার পাউরুটিগুলি বাটি দিয়ে গোল করে কেটে জলে ভিজিয়ে সামান্য নরম করে জল চিপে নিন। একটি পাউরুটি হাতে নিয়ে তার ভিতর ১ চামচ ছানার পুর ভরে আর একটি পাউরুটি দিয়ে চাপা দিয়ে ধারগুলি হাত দিয়ে চেপে বন্ধ করে দিন। একটি কড়াইতে চিনির মধ্যে এলাচ মিশিয়ে রস বানিয়ে নিন। এ বার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। গরম মালপোয়াগুলি রসে ডুবিয়ে রাখুন বেশ খানিক ক্ষণ। এ বার উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন পাউরুটির মালপোয়া।
আরো পড়ুন:Mona Singh: ‘১০০ কোটির ছবির নায়িকা আমি নই’— প্রযোজকদের মানসিকতা নিয়ে খোলামেলা মোনা সিংহ
Image source-Google