পুজোর দিনে অনেকেই রুটিন ভেঙে দেদার খাওয়াদাওয়া করেন—তেল-মশলা, ভাজাভুজি, মিষ্টি, ময়দার তৈরি খাবার। উৎসবের আনন্দে এটি স্বাভাবিক, তবে এরপর শরীরকে আবার নিয়মে ফিরিয়ে আনা জরুরি। এই কাজে সাহায্য করতে পারে একটি বিশেষ ডিটক্স পানীয়, যার নাম গোল্ডেন ডিটক্স টি।
বলিউড তারকাদের পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর জানাচ্ছেন, নিয়মিত গোল্ডেন ডিটক্স চা খেলে অন্ত্র পরিষ্কার থাকে। লিভারের স্বাস্থ্যও ভালো থাকে, শরীর থেকে দূষিত পদার্থ বের হয় এবং প্রদাহ কমে। এটি কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যা কমাতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণেও কার্যকর। এছাড়াও, অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পেলে হৃদরোগসহ নানা জটিল রোগের ঝুঁকিও কমে।
উপকরণ:
* জল: ১ গ্লাস (২০০–২৫০ মিলি), হালকা গরম
* হলুদ: ১/২ চা চামচ গুঁড়ো বা ১ ইঞ্চি কাঁচা হলুদের পেস্ট
* আদা: ১/২ চা চামচ কুচি বা ১ ইঞ্চি কাঁচা আদা, অথবা আদার রস
* লেবুর রস: ১ চা চামচ–১ টেবিল চামচ, স্বাদমতো
* মধু: ১ চা চামচ (ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণ চাইলে এড়িয়ে চলা যেতে পারে)
* গোলমরিচ গুঁড়ো: এক চিমটে
* দারচিনি: এক চিমটে বা ছোট একটি টুকরো
* ঘি: ১/২ চা চামচ
প্রণালী:
১. একটি গ্লাসে হালকা গরম জল নিন। তাতে আধ চা চামচ ঘি মিশিয়ে ভালভাবে মিশিয়ে নিন।
২. এরপর এতে হলুদ, আদা, দারচিনি এবং গোলমরিচ গুঁড়ো মেশান। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।
৩. শেষ পর্যায়ে লেবুর রস যোগ করুন। চাইলে স্বাদমতো ১ চা চামচ মধু মেশাতে পারেন।
৪. সকালে খালি পেটে পান করলে চা সর্বাধিক কার্যকর।
গোল্ডেন ডিটক্স চা শুধু অন্ত্র পরিষ্কার রাখে না, বরং লিভারকে সুস্থ রাখে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে হজমজনিত অসুবিধা কমে এবং কোষ্ঠকাঠিন্যও সহজে নিয়ন্ত্রণে থাকে।
এই সহজ ও স্বাভাবিক ডিটক্স পানীয়টি পুজোর অতিরিক্ত খাওয়াদাওয়ার পর শরীরকে নিয়মে ফিরিয়ে আনার জন্য একটি কার্যকর সমাধান। প্রতিদিনের রুটিনে এক গ্লাস গোল্ডেন ডিটক্স চা অন্তর্ভুক্ত করলেই আপনার অন্ত্র ও লিভারের স্বাস্থ্য থাকবে টক-সফল।
আরও পড়ুন: Kitchen Tips: মাছ-মাংসের বরফ দ্রুত গলানোর ৩ সহজ কৌশল
Image source-Google