১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে দেশজুড়ে।এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Independence Day speech 2025) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বার্তায় দেশবাসীকে আহ্বান জানালেন,লালকেল্লার প্রাচীর থেকে তাঁর এবারের ঐতিহ্যবাহী ভাষণের বিষয়বস্তু গড়ে তুলতে সক্রিয়ভাবে অংশ নিতে।‘এক্স’ হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,-“এই বছরের স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার সহ-ভারতীয়দের কাছ থেকে শোনার জন্য।এই বছরের ভাষণে আপনারা কোন বিষয় বা ধারণা অন্তর্ভুক্ত দেখতে চান!মাইগভ এবং নমো অ্যাপের ওপেন ফোরামে আপনার মতামত শেয়ার করুন।”
প্রধানমন্ত্রীর (PM Modi Independence Day speech 2025) এই আমন্ত্রণ নতুন নয়!বরং,প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রস্তুতির একটি বিশেষ দিক হয়ে উঠেছে এটি।মোদী নিয়মিত নাগরিকদের পরামর্শ সংগ্রহ করেন এবং তাঁদের দেওয়া ভাবনা,সাফল্যের গল্প কিংবা উদ্ভাবনকে তাঁর জাতীয় ভাষণে প্রতিফলিত করেন।বিশেষ করে সাধারণ মানুষের অর্জন,যুবসমাজের সাফল্য এবং জাতির মাটির কাছাকাছি থাকা নীতিগত প্রস্তাব তাঁর বক্তব্যে গুরুত্ব পায়।২০১৪ সালে চালু হওয়া মাইগভ প্ল্যাটফর্ম ইতিমধ্যেই জনগণ ও সরকারের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।এর পাশাপাশি নমো অ্যাপ সাধারণ মানুষকে সরকারি প্রকল্প ও প্রচারণার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।
বস্তুত,স্বাধীনতা দিবসের কাউন্টডাউন শুরু হতেই আবারও দেশবাসীর কাছে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর সেই বার্তা—গণতন্ত্রের প্রাণশক্তি জনগণের কণ্ঠকেই তুলে ধরতে চান তিনি,লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে তাঁর বার্ষিক ভাষণে।
আরো দেখুন:Vice President election India 2025:উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা,৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ!