দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে এবার নতুন মুখ আসতে চলেছে।উপরাষ্ট্রপতি (Vice President election India 2025) পদে বসতে চলেছেন কে,তা ঠিক করতে আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের (election Commission) তরফে ইতিমধ্যেই সূচি প্রকাশ করা হয়েছে।সূচি অনুযায়ী,৭ অগস্ট থেকে শুরু হচ্ছে নির্বাচন প্রক্রিয়া।ওই দিন থেকেই মনোনয়ন জমা নেওয়া হবে।মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ অগস্ট।এরপর ২২ অগস্ট মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে।২৫ অগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা থাকবে।সবশেষে ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।গণনার দিন পরে ঘোষণা করবে নির্বাচন কমিশন।গত ২১ জুলাই সন্ধ্যায় আচমকা ইস্তফা দেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
বিরোধী শিবিরের একাংশের দাবি,জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ইস্তফার পেছনে শুধুই শারীরিক সমস্যা নয়,রয়েছে রাজনৈতিক কারণও।যদিও সরকারি ভাবে এমন কোনও ইঙ্গিত মেলেনি।ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৬৮(২) অনুযায়ী,-উপরাষ্ট্রপতি (Vice President election India 2025) যদি কোনও কারণে পদত্যাগ করেন,তাহলে যত দ্রুত সম্ভব নির্বাচন করাতে হবে।
যেহেতু জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) প্রায় তিন বছর দায়িত্ব সামলানোর পর ইস্তফা দিয়েছেন,তাই আগামী নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি পূর্ণ মেয়াদ অর্থাৎ পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।এই পদে অস্থায়ী নিয়োগের কোনও বিধান নেই।এখন রাজনৈতিক মহলের নজর,৯ সেপ্টেম্বরের ভোটে ধনখড়ের উত্তরসূরি হিসেবে কার নাম উঠে আসে।
আরো দেখুন:Arrest: “ইনস্টাগ্রামে জঙ্গি মডিউল! বেঙ্গালুরু থেকে ধরা পড়ল আল কায়েদার ‘ডিজিটাল কুইন’ সামা পারভিন”