দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen), তবে এই প্রথমবার হিন্দি ধারাবাহিকে। স্টার প্লাসের নতুন মেগা সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যাবে টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীকে।
টেলিভিশনে যাত্রা শুরু হয়েছিল ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে, এরপর একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কয়েক বছর টেলিভিশনের বাইরে থাকলেও সিরিজ ও সিনেমার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন।
এবার সন্দীপ্তা পা রাখছেন হিন্দি টেলিভিশন জগতে। নতুন এই ধারাবাহিকটি নির্মিত হচ্ছে এসভিএফ প্রযোজিত হইচই-এর জনপ্রিয় সিরিজ ‘নষ্টনীড়’-এর কাহিনির ভিত্তিতে। সিরিজের মূল গল্পকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ই থাকছেন হিন্দি ভার্সনের চিত্রনাট্যের দায়িত্বে।
এই নতুন ধারাবাহিকে সন্দীপ্তার বিপরীতে অভিনয় করবেন অহম শর্মা এবং বিশাল আদিত্য সিং। সিরিয়ালের শুটিং হবে চণ্ডীগড়ে, শুরুতেই প্রায় ১৫০ পর্ব পরিকল্পিত হলেও দর্শকপ্রিয়তার ভিত্তিতে এর সময়সীমা বাড়তে পারে বলেই ইঙ্গিত প্রযোজনা সংস্থার।
টলিউড থেকে মুম্বইয়ের পথে সন্দীপ্তা (Sandipta Sen) ছাড়াও এর আগে দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়, দর্শনা বণিকদের নাম যুক্ত হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ‘বীরাঙ্গনা’ সন্দীপ্তা সেনের নাম।
আরও পড়ুন: Mamata Banerjee: খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয়, ‘সিঙাড়া-জিলিপি’ বিতর্কে কেন্দ্রকে একহাত মুখ্যমন্ত্রীর
Image source-Google