এক বছর পূর্ণ হল অনন্ত আম্বানি ও রাধিকা মর্চেন্টের রাজকীয় বিবাহের। এই বিশেষ দিনে বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) ইনস্টাগ্রামে লিখলেন, “সুন্দর দম্পতিকে জানাই শুভ বিবাহবার্ষিকী। এখনও অনেক বছর একসঙ্গে চলা বাকি। ভালোবাসি দু’জনকে। ভালোবাসা নিও। সুস্থ থেকো।”

 

বিশাল বাজেটের এই বিয়েতে দেশের প্রথম সারির তারকারা থেকে বিদেশি সেলিব্রিটি, রাজনৈতিক নেতা, শিল্পপতি—সবাই ছিলেন উপস্থিত। বারাণসীকে উৎসর্গ করে বিয়ের থিম ছিল “An Ode to Kashi”। অতিথি আপ্যায়নে ছিল বারাণসীর স্ট্রিট ফুড, পান থেকে চাট, লস্যি, সবই আয়োজনের অংশ।

 

শুধু দেশ নয়, বিদেশ থেকেও এসেছিলেন অতিথিরা। বলিউডের শাহরুখ (Shahrukh Khan), সলমন, আমির, দীপিকা, অমিতাভ, আলিয়া-সহ অসংখ্য তারকা ছিলেন অনুষ্ঠানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

 

বিয়ের থিম, আয়োজন, সাজসজ্জা, খাবার—সব মিলিয়ে এই যুগল হয়ে উঠেছেন ভারতের অন্যতম ‘টক অফ দ্য টাউন’। বিবাহবার্ষিকীতে তাঁদের প্রতি শাহরুখের উষ্ণ শুভেচ্ছা যেন সেই ভালবাসার ছবিকে আরও পূর্ণতা দিল।

আরও পড়ুন: Ranveer Singh: রণবীরের ‘ধুরন্ধর’-এ পাকিস্তান! জখম হয়ে ও থামেননি শুটিং

Image source-Google

By Torsha