কথায় আছে না মাছ ভাতে বাঙালি।বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।আর তাই বাড়িতে যখন এইগুলো কিছুই মজুত থাকেনা তখন বাড়ির গিন্নীর মাথায় হাত পড়ে।কিন্তু এবার নতুন ধরনের রেসিপি দিয়েও বাড়ির প্রতিটা সদস্যের মন জয় করতে পারবেন।গ্রীষ্ম মানে আমের সময়। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন কাঁচা আম দিয়ে মাছের টক(Raw mango fish curry)।
আপনি যে কোন মাছ ব্যবহার করতে পারেন রুই-কাতলা কিংবা মৌরালা মাছ। আজকে আমরা রান্না করছি রুই মাছ দিয়ে। প্রথমে আপনি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে সরষে তেল গরম করে হালকা করে ভেজে নিন। আর আম গুলো ভালভাবে ধুয়ে কেটে রেখে দিন।(Raw mango fish curry)
পড়ে থাকা তেলে পুনরায় আরেকটু সর্ষের তেল দিয়ে পাচফোরন এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আমি টুকরোগুলোকে ভাজুন। অন্য একটি পাত্রে কালো সরষে দিয়ে একটি পেস্ট তৈরি করুন। দিয়ে কড়াইয়ে আমের মধ্যে দিয়ে দিন।
এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, স্বাদমতো চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়ান। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দুটো কাঁচালঙ্কা চিরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণটি ফুটলে আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে আবারো চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। ঢাকনা খুললেই তৈরি সুস্বাদু কাঁচা আম দিয়ে মাছের টক(Raw mango fish curry)। রেসিপিটি বানানোর আগে ভাববেন বেশি মসলা দিয়ে বানাবেন না এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। পাশাপাশি অত্যধিক গরমে আমাদের পেটের জন্য ভালো।
Image source -google
আরও পড়ুন Glowing face :চটজলদি মুখে জেল্লা পেতে রইল কিছু টিপস